1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
গাড়ির মালিক ও চালক আমার ছেলেকে জানোয়ারের মতো পিটিয়েছে - ডিবিসি জার্নাল২৪
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ ছাত্রদল নেতার মৎস্য খামারে বিষ ঢেলে পাঁচ লক্ষাধিক টাকার মাছ নিধন কার্যকারিতা হারাচ্ছে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া ১৬টি অধ্যাদেশ রাজশাহীতে এক মাসেও কাটেনি জ্বালানি সংকট দীর্ঘ লাইনে চরম ভোগান্তি রাজশাহীতে পেট্রোল পাম্পকে ২ লাখ টাকা জরিমানা তেল বিক্রিতে অনিয়ম

গাড়ির মালিক ও চালক আমার ছেলেকে জানোয়ারের মতো পিটিয়েছে

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠুর বড় ছেলে মুশফিক ইসলাম উপন্যাস বেধড়ক মারধরের শিকার হন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর দিয়াবাড়ি মেট্রোরেল স্টেশনের পাশে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার একটি প্রাইভেটকার তার গাড়ির পেছনে দ্রুতগতিতে ধাক্কা দেয়। এতে তার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এরপর গাড়ি থেকে নেমে দুই ব্যক্তি তার বড় ছেলে উপন্যাসকে রাস্তায় বেধড়ক মারধর করে পালিয়ে যায়।  ঘটনাস্থলে ছেলেকে মারধরের দৃশ্য ধারণ করা হয়েছে বলেও দাবি করেন মুনিরা মিঠু।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যমে দেওয়া একটি পোস্টে তিনি বলেন, সম্মানিত সহশিল্পীবৃন্দ, আত্মীয়স্বজন, স্নেহভাজন গতকাল মধ্যরাত পর্যন্ত আমার সন্তানের খোঁজখবর নিচ্ছিলেন এবং যথেষ্ট উদগ্রিব ছিলেন। আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
ছেলের শারীরিক অবস্থার কথা জানিয়ে মুনিরা মিঠু বলেন, আমার বড় সন্তান উপন্যাসের সারা শরীর ব্যথায় কাতর। তার ডান চোখে বেশি আঘাত করা হয়েছে। আমার সন্তানের হাঁটুর ওপর একজন দাঁড়িয়ে গলা টিপ দিয়ে ধরে রেখেছিলেন, আর আরেকজন লাথি- ঘুষি মারছিলেন।
মনিরা মিঠু বলেন, আমার সন্তানকে রাস্তায় ফেলে গাড়ির মালিক ও তার চালক জানোয়ারের মতো যেভাবে রক্তাক্ত করেছে, তার ভিডিও আপনারা এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। এ মুহূর্তে আমার আর কিছু বলার ভাষা নাই।
আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST