প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৭, ২০২৬, ১:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২০, ২০২৬, ৯:২৪ পি.এম
গাড়ির মালিক ও চালক আমার ছেলেকে জানোয়ারের মতো পিটিয়েছে

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠুর বড় ছেলে মুশফিক ইসলাম উপন্যাস বেধড়ক মারধরের শিকার হন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর দিয়াবাড়ি মেট্রোরেল স্টেশনের পাশে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার একটি প্রাইভেটকার তার গাড়ির পেছনে দ্রুতগতিতে ধাক্কা দেয়। এতে তার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এরপর গাড়ি থেকে নেমে দুই ব্যক্তি তার বড় ছেলে উপন্যাসকে রাস্তায় বেধড়ক মারধর করে পালিয়ে যায়। ঘটনাস্থলে ছেলেকে মারধরের দৃশ্য ধারণ করা হয়েছে বলেও দাবি করেন মুনিরা মিঠু।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যমে দেওয়া একটি পোস্টে তিনি বলেন, সম্মানিত সহশিল্পীবৃন্দ, আত্মীয়স্বজন, স্নেহভাজন গতকাল মধ্যরাত পর্যন্ত আমার সন্তানের খোঁজখবর নিচ্ছিলেন এবং যথেষ্ট উদগ্রিব ছিলেন। আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
ছেলের শারীরিক অবস্থার কথা জানিয়ে মুনিরা মিঠু বলেন, আমার বড় সন্তান উপন্যাসের সারা শরীর ব্যথায় কাতর। তার ডান চোখে বেশি আঘাত করা হয়েছে। আমার সন্তানের হাঁটুর ওপর একজন দাঁড়িয়ে গলা টিপ দিয়ে ধরে রেখেছিলেন, আর আরেকজন লাথি- ঘুষি মারছিলেন।
মনিরা মিঠু বলেন, আমার সন্তানকে রাস্তায় ফেলে গাড়ির মালিক ও তার চালক জানোয়ারের মতো যেভাবে রক্তাক্ত করেছে, তার ভিডিও আপনারা এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। এ মুহূর্তে আমার আর কিছু বলার ভাষা নাই।
dbcjournal24.com