
দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে পৃথক তিনটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানামূলে তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার(৯ নভেম্বর) দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার রাতুগ্রাম এলাকার মৃত আজাদের ছেলে সাঈদ আফ্রিদি, মশুরাডাঙ্গা এলাকার মোজাম্মেল হক প্রামাণিকের ছেলে রবিউল ইসলাম এবং দাওকান্দি এলাকার সোবহান মণ্ডলের ছেলে চয়েন উদ্দীন (৫০)।
পুলিশ সূত্রে জানা গেছে, সাঈদ আফ্রিদির বিরুদ্ধে সিআর ৬৯/২৬, রবিউল ইসলামের বিরুদ্ধে সিআর ৬৬৯ সি/২০২৪ এবং চয়েন উদ্দীনের বিরুদ্ধে সিআর ৩৮৩/২৬ নম্বর মামলা রয়েছে। এসব মামলায় গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে পৃথক তিনটি মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।






