1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
আমিশা প্যাটেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা - ডিবিসি জার্নাল২৪
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ ছাত্রদল নেতার মৎস্য খামারে বিষ ঢেলে পাঁচ লক্ষাধিক টাকার মাছ নিধন কার্যকারিতা হারাচ্ছে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া ১৬টি অধ্যাদেশ রাজশাহীতে এক মাসেও কাটেনি জ্বালানি সংকট দীর্ঘ লাইনে চরম ভোগান্তি রাজশাহীতে পেট্রোল পাম্পকে ২ লাখ টাকা জরিমানা তেল বিক্রিতে অনিয়ম

আমিশা প্যাটেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

ডিবিসি ডেস্ক : বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল আর্থিক সংক্রান্ত এক মামলায় নতুন করে আলোচনায় এসেছেন। চেক বাউন্সের একটি মামলায় নির্ধারিত শুনানিতে হাজির না হওয়ায় ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদ আদালত তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

২০১৭ সালে মোরাদাবাদের ইভেন্ট ম্যানেজার পবন ভার্মা অভিযোগ করেন, একটি বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ১৪ লাখ ৫০ হাজার রুপি পারিশ্রমিক নিলেও আমিশা সেখানে উপস্থিত হননি।

অভিযোগে আরও বলা হয়, অনুষ্ঠানে না এসে অতিরিক্ত অর্থ দাবি করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন তিনি। পরবর্তীতে ১০ লাখ রুপি ফেরত দেওয়া হলেও বাকি সাড়ে চার লাখ রুপির জন্য দেওয়া চেকটি বাউন্স করে বলে দাবি মামলাকারীর।

পবন ভার্মার বক্তব্য, বকেয়া অর্থ পরিশোধের আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন করা হয়নি।

আদালত একাধিকবার সমন জারি করলেও নির্ধারিত তারিখে হাজির না হওয়ায় সম্প্রতি তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আগামী ২৭ মার্চ তাকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গাদার ২ খ্যাত এই অভিনেত্রী অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, ঘটনাটি বহু পুরনো এবং প্রয়োজনীয় নথিপত্রের মাধ্যমে সব আর্থিক লেনদেন সম্পন্ন করা হয়েছে। পবন ভার্মা উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা করেছেন বলেও পাল্টা অভিযোগ করেন তিনি।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST