1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
ঈদ অনুষ্ঠান ইত্যাদিতে থাকছেন অর্ধশতাধিক বিদেশি নাগরিক - ডিবিসি জার্নাল২৪
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ ছাত্রদল নেতার মৎস্য খামারে বিষ ঢেলে পাঁচ লক্ষাধিক টাকার মাছ নিধন কার্যকারিতা হারাচ্ছে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া ১৬টি অধ্যাদেশ রাজশাহীতে এক মাসেও কাটেনি জ্বালানি সংকট দীর্ঘ লাইনে চরম ভোগান্তি রাজশাহীতে পেট্রোল পাম্পকে ২ লাখ টাকা জরিমানা তেল বিক্রিতে অনিয়ম

ঈদ অনুষ্ঠান ইত্যাদিতে থাকছেন অর্ধশতাধিক বিদেশি নাগরিক

  • আপডেট করা হয়েছে সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে
‘ইত্যাদি’র ঈদের বিশেষ আয়োজনে এবারও থাকছে বিদেশি নাগরিকদের নিয়ে ব্যতিক্রমী পর্ব। তিন দশক ধরে নির্মাতা হানিফ সংকেত এই পর্বগুলোর মাধ্যমে বাংলাদেশের লোকজ সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক নানা বিষয় বিদেশিদের মাধ্যমে তুলে ধরছেন। বরাবরের মতো এবারও ঢাকার বিভিন্ন দূতাবাস ও প্রতিষ্ঠানে কর্মরত বিভিন্ন দেশের নাগরিকরা এতে অংশ নিয়েছেন।
এবারের পর্বে জাপান, ইতালি, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, ফ্রান্স, পোল্যান্ড, ইন্দোনেশিয়া ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের প্রায় অর্ধশত নাগরিক অংশগ্রহণ করেছেন। তারা বাংলা ভাষায় অভিনয়, নাচ ও গানের মাধ্যমে মানবিক গুণাবলি, সামাজিক অসংগতি ও সুবিধাবাদী স্বভাবের নানা চিত্র ফুটিয়ে তুলেছেন।
অপেশাদার হয়েও তাদের পেশাদারিত্ব, সময়জ্ঞান ও নিষ্ঠা দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন হানিফ সংকেত। তিনি জানান, অল্প দিনের পরিচয়ে গড়ে ওঠা এই বন্ধনটি তার কাছে সবসময়ই স্মরণীয় হয়ে থাকে। এই বিশেষ পর্বের বিষয়ভিত্তিক গানে কণ্ঠ দিয়েছেন রাজিব ও তানজিনা রুপা, যার সংগীত পরিচালনা করেছেন মেহেদী এবং নৃত্য পরিচালনায় ছিলেন মামুন।
জানা গেছে, ঈদের বিশেষ ‘ইত্যাদি’ প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পর্দায়।
আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST