1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
বিজয়-রাশমিকার বিয়ের ছবি প্রকাশ্যে - ডিবিসি জার্নাল২৪
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ ছাত্রদল নেতার মৎস্য খামারে বিষ ঢেলে পাঁচ লক্ষাধিক টাকার মাছ নিধন কার্যকারিতা হারাচ্ছে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া ১৬টি অধ্যাদেশ রাজশাহীতে এক মাসেও কাটেনি জ্বালানি সংকট দীর্ঘ লাইনে চরম ভোগান্তি রাজশাহীতে পেট্রোল পাম্পকে ২ লাখ টাকা জরিমানা তেল বিক্রিতে অনিয়ম

বিজয়-রাশমিকার বিয়ের ছবি প্রকাশ্যে

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে
দক্ষিণী ইন্ডাস্ট্রির  তারকা জুটি অভিনেতা বিজয় দেবরাকোন্ডা ও অভিনেত্রী রাশমিকা মান্দানা তাদের বিয়ের ছবি প্রকাশ করেছেন। ভারতের রাজস্থান, উদয়পুরে তেলেগু রীতিতে ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে জল্পনা-কল্পনার অবসান ঘটালেন নবদম্পতি।
ছবিতে দেখা গেছে বিজয় সাদা ধুতি ও লাল জমকালো উত্তরীয় পরেছেন, সঙ্গে ভারী স্বর্ণালংকার। বিপরীতে রাশমিকা লাল রঙের কারুকার্যখচিত শাড়ি ও কপালে সোনার টায়রা পরে ছিলেন। দক্ষিণী রীতির মতো দু’জনের গালেও আঁকা ছিল কালো তিল।
রাশমিকা ইনস্টাগ্রামে লিখেছেন, ওহে আমার ভালোবাসা, এখন আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি আমার স্বামী, মিস্টার বিজয় দেবরাকোন্ডাকে। যে মানুষটি আমাকে শিখিয়েছে সত্যিকারের ভালোবাসা কাকে বলে, যে আমাকে শান্তিতে থাকতে শিখিয়েছে। আমি আজ যে নারী হয়ে উঠেছি, এর পেছনে তোমার অবদান অনেক বেশি। আমার সব অর্জন, সংগ্রাম, সুখ-দুঃখ আজ নতুন অর্থ পেয়েছে। কারণ, তুমি আমার পাশে রয়েছ।
অভিনেতা বিজয়ও লিখেছেন, একদিন হঠাৎ বুঝতে পারলাম, আমি তাকে মিস করছি। এমনভাবে মিস করছি, যেন সে পাশে থাকলে দিনটি আরও সুন্দর হতো। সে সামনে বসে থাকলে খাবার আরও তৃপ্তিকর লাগত, একসঙ্গে ওয়ার্কআউট করলে ক্লান্তি কম মনে হতো। বুঝলাম, বাড়ির মতো একটা অনুভূতি পাওয়ার জন্য আমার তাকে দরকার। এ জন্য আমার সেরা বন্ধুকেই জীবনসঙ্গী করলাম।
বিয়েতে ছিল ঐতিহ্যবাহী হলুদ ও সংগীত অনুষ্ঠান ছাড়াও মজার আয়োজন। উদয়পুরের বিলাসবহুল রিসোর্টে পরিবারের ও বন্ধুদের সঙ্গে অনুষ্ঠিত বিরোশ প্রিমিয়ার লিগ নামে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ ও পুল ভলিবল ম্যাচ অতিথিদের আনন্দ হাতে যোগ করেছে।
বিজয় ও রাশমিকা তাদের প্রেম ও বিয়ের মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন, যেখানে রাজকীয় সাজ ও আবেগঘন মুহূর্ত সকলের নজর কাড়েছে।
আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST