1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
নতুন নামে এলিট ফোর্স গঠনের চিন্তা করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে মোটরে পানির লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

নতুন নামে এলিট ফোর্স গঠনের চিন্তা করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট করা হয়েছে সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, নতুন আইন ও নতুন কাঠামোর আওতায় একটি নতুন এলিট ফোর্স গঠনের চিন্তা করছে সরকার। শিগগিরই এ বিষয়ে আইন প্রণয়ন করা হবে এবং সেই আইনের ভিত্তিতেই বাহিনী পরিচালিত হবে।

সোমবার রাজধানীর কুর্মিটোলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সদর দপ্তরে র‍্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, র‍্যাব এতদিন ব্যাটালিয়ন-সংক্রান্ত আইনের আওতায় পরিচালিত হয়েছে, তবে বাহিনীটির জন্য আলাদা কোনো আইন ছিল না। তিনি বলেন, নতুন আইনে এলিট ফোর্সের কর্তৃত্ব, দায়িত্ব ও জবাবদিহির বিষয়গুলো স্পষ্টভাবে উল্লেখ থাকবে।

তিনি আরও বলেন, র‍্যাবের বর্তমান নাম রাখা হবে কি না, নাকি সম্পূর্ণ নতুন নামে বাহিনী গঠন করা হবে—সেটি এখনো চূড়ান্ত হয়নি। তবে নতুন আইনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে।

র‍্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, অতীতে কিছু কর্মকর্তার কর্মকাণ্ডের কারণে বাহিনীটি প্রশ্নবিদ্ধ হয়েছিল। তাঁর দাবি, তৎকালীন সরকার রাজনৈতিক উদ্দেশ্যে বাহিনীটিকে ব্যবহার করেছিল। তবে প্রতিষ্ঠান হিসেবে র‍্যাবকে দায়ী করা ঠিক হবে না বলেও মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, যদি নতুন নামে ও নতুন আইনের আওতায় একটি এলিট ফোর্স গঠন করা হয়, তাহলে আন্তর্জাতিক মহল বিষয়টি নতুনভাবে বিবেচনা করতে পারে।

তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণ ও স্বাভাবিক রাখতে একটি বিশেষায়িত এলিট ফোর্সের প্রয়োজন রয়েছে। সে লক্ষ্যেই র‍্যাবকে যুগোপযোগী ও বিশ্বমানের বাহিনীতে রূপান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST