1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
সিরাজগঞ্জে বিপুল পরিমাণ গাঁজা ও ফেন্সডিলসহ ৪ মাদক কারবারি কে আটক করেছে র‌্যাব-১২ - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

সিরাজগঞ্জে বিপুল পরিমাণ গাঁজা ও ফেন্সডিলসহ ৪ মাদক কারবারি কে আটক করেছে র‌্যাব-১২

  • আপডেট করা হয়েছে সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫৯ বার পড়া হয়েছে

মাসুদ রানা সিরাজগঞ্জ প্রতিনিধি

ঢাকা-রাজশাহী মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা ও সদর উপজেলার সয়দাবাদ এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৬১ কেজি গাঁজা ও ৪৭ বোতল ফেন্সিডিলসহ ৪ মাদক কারবারীকে আটক করেছেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১২ এর সদস্যরা। এসময় মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি মাহিন্দ্রা পিকআপ জব্দ করা হয়েছে।সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-১২ এর মেজর (মিডিয়া অফিসার) এম. রিফাত-বিন-আসাদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।আটক মাদক কারবারিরা হলেন, চাঁদপুর জেলার চিকনাগুল কোহাইগড় গ্রামের আবুল বাসারের ছেলে মো.তামিম ইকবাল নাসির (২২) একই জেলার চিকনাগুল কোহাইগড় গ্রামের আব্দুল হক পাটোয়ারির ছেলে রাকিব হোসেন (৩০), সিলেট জেলার আমলসিধ গ্রামের মৃত মিজানুর রহমান চৌধুরীর ছেলে ফকর চৌধুরী (৪২) ও ঠাকুরগাঁও জেলার উত্তর গাঁও গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে জাকির হোসেন (৩২)।
মেজর এম. রিফাত-বিন-আসাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-রাজশাহীগামী মাহিন্দ্রা পিকআপে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারীকে আটক করা হয়। একই সময় সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৪৭ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ১ মাদক কারবারীকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলাতমসহ সলঙ্গা ও সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST