
স্টাফ রিপোর্টার, রাজশাহী: রাজশাহীতে সোনালী ব্যাংক পিএলসি জিয়া পরিষদের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এবং তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ) বিকেলে রাজশাহী নগরীতে সোনালী ব্যাংক পিএলসি জেনারেল ম্যানেজারস অফিসে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি জেনারেল ম্যানেজারস অফিস, রাজশাহীর জিএম ইনচার্জ শওকত জামান।
জিয়া পরিষদ সোনালী ব্যাংক পিএলসি রাজশাহী অঞ্চলের সভাপতি মেকদার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইলিয়াস আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী জিয়া পরিষদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিপ্লব হোসেন, শ্রমিক দলের সাবেক জেলা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এরশাদ আলী পল্টু এবং মহানগর সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন।

এ সময় সোনালী ব্যাংক পিএলসি রাজশাহী জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ জিয়া পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবাই ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।







