1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
আজ ঐতিহাসিক ৭ মার্চ - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

আজ ঐতিহাসিক ৭ মার্চ

  • আপডেট করা হয়েছে শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: আজ ঐতিহাসিক ৭ মার্চ। বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির মুক্তির সংগ্রামের ডাক দেন।

সেদিন বজ্রকণ্ঠে তিনি ঘোষণা করেন- “রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেবো। এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।” তার এই ঐতিহাসিক আহ্বানে সারা দেশে স্বাধীনতার চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি শুরু হয়।
পরবর্তীতে বঙ্গবন্ধুর সেই ভাষণ বাঙালির স্বাধীনতা সংগ্রামের প্রেরণার উৎসে পরিণত হয়। তার আহ্বানে উদ্দীপ্ত হয়ে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদের আত্মত্যাগে অর্জিত হয় বাংলাদেশের স্বাধীনতা।
ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দেয় ইউনেসকো। ২০১৭ সালে সংস্থাটি বঙ্গবন্ধুর ভাষণকে ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টার’-এ অন্তর্ভুক্ত করে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের মর্যাদা দেয়।

বাংলাদেশের সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এ ভাষণকে সংবিধানের ১৫০(২) অনুচ্ছেদের পঞ্চম তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে।
তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। অতীতে রাষ্ট্রীয় মর্যাদায় দিবসটি পালন করা হলেও বর্তমানে সরকারিভাবে তা পালন করা হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST