1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
২০২০ সালে বিশ্বে ৫০ সাংবাদিককে হত্যা: আরএসএফ - ডিবিসি জার্নাল২৪
শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন

২০২০ সালে বিশ্বে ৫০ সাংবাদিককে হত্যা: আরএসএফ

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ৭৩৬ বার পড়া হয়েছে

ডিবিসি নিউজ ডেস্ক: ২০২০ সালে বিশ্বের বিভিন্ন দেশে ৫০ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মীকে হত্যা করা হয়েছে। যেসব দেশে এসব হত্যাকাণ্ড হয়েছে এর বেশির ভাগ দেশেই যুদ্ধ চলছিল না। গণমাধ্যমকর্মীদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইথআউট বর্ডারস’র (আরএসএফ) বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আজ মঙ্গলবার এই প্রতিবেদন প্রকাশ করা হয়। আরএসএফ বলেছে, অনুসন্ধানী সাংবাদিক, দুর্নীতি ও পরিবেশ ক্ষেত্রে কাজ করা সাংবাদিকদেরই বেশি হত্যা করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর ৮৪ শতাংশ সাংবাদিককে সরাসরি তাদের কাজের জন্য লক্ষ্যবস্তু করা হয়েছে ও হত্যা করা হয়েছে। আর ২০১৯ সালে ৬৩ শতাংশকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। মেক্সিকোতে ৮জন, ভারতে ৪জন, ফিলিপাইনে ৩জন ও হন্ডুরাসে ৩জন সাংবাদিককে হত্যা করা হয়েছে।

আরএসএফ বলছে, করোনা সংক্রমণরোধে সরকারি বিধিনিষেধের কারণে গণমাধ্যমের স্বাধীনতা বিঘ্নিত হয়েছে। এ বছর ৩৮৭ জন সাংবাদিককে কারাদণ্ড দেওয়া হয়েছে। এই হার অনেক বেশি।  করোনাভাইরাসের সংকটময় পরিস্থিতির খবর সংগ্রহ করায় তাদের মধ্যে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ক্ষেত্রে চীনের কথা উল্লেখ করেছে আরএসএফ। চীনের উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর এ নিয়ে প্রতিবেদন তৈরি করা সাংবাদিক ঝ্যাং ঝানকে (৩৭) সোমবার ৪ বছরের কারাদণ্ড দেন দেশটির একটি আদালত। ওই প্রতিবেদন প্রকাশের জের ধরে গত মে মাসে গ্রেফতার করা হয় তাঁকে।

আরএসএফ বলছে, ২০১৯ সালের তুলনায় এ বছর কিছু কম সাংবাদিককে হত্যা করা হয়েছে। কোভিড-১৯ মহামারির কারণে এ বছর কমসংখ্যক সাংবাদিক মাঠে কাজ করেছেন।

উল্লেখ্য, ১৯৯৫ সাল থেকে বিশ্বব্যাপী সাংবাদিকদের সহিংসতার বার্ষিক প্রতিবেদন প্রকাশ করছে আরএসএফ।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST