1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
স্টেশনের সেই শিশুর পাশে শাহরুখ খান - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ১১ মে ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে

স্টেশনের সেই শিশুর পাশে শাহরুখ খান

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ২ জুন, ২০২০
  • ৮০১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: স্টেশনে শুয়ে আছেন মৃত মা। গায়ের চাদর টেনে এক ছোট শিশু মাকে ডেকে তোলার চেষ্টা করছে। এই মর্মান্তিক ভাইরাল দৃশ্যটি আপনাদের মনে আছে। সেই শিশুর পাশে দাঁড়িয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। বিহারের এই শিশুর দায়িত্ব নিল শাহরুখ খানের মীর ফাউন্ডেশন। খবর জিনিউজের।

শাহরুখের সংস্থা মীর ফাউন্ডেশন যোগাযোগ করে ওই শিশুর পরিবারকে সাহায্য করেছে। সোমবার মীর ফাউন্ডেশন একটি টুইট করে ধন্যবাদ জানায়, যারা ওই শিশু এবং তার পরিবারকে খুঁজতে সাহায্যে করেছে। এরপর মীর ফাউন্ডেশনের টুইটকে রিটুইট করেন কিং খান লিখেন, আমরা সকলেই প্রার্থনা করি পিতামাতার হারানোর দুর্ভাগ্যজনক ক্ষতির মোকাবিলায় শক্তি পায় যেনো। আমি জানি অভিভাবক হারানোর যন্ত্রণা। আমাদের ভালোবাসা ও সহযোগিতা তোমার সঙ্গে।

বর্তমানে দাদুর হেফাজতে রয়েছে মা-হারা ওই ছোট্ট শিশু। মীর ফাউন্ডেশনের তরফে ওই শিশুর একটি ছবিও প্রকাশ করা হয়।

জানা যায়, অরবিনা খাতুন নামে ওই মহিলা শ্রমিক স্পেশাল ট্রেনে গুজরাট থেকে বিহার ফিরেছিলেন। ক্লান্ত শরীর নিয়ে মুজফফরপুর স্টেশনেই ঘুমিয়ে পড়েন ওই মহিলা। সেখানেই মৃত্যু হয় তার।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST