1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
সারাদেশে ১ মিনিট 'ব্ল্যাক আউট' - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ

সারাদেশে ১ মিনিট ‘ব্ল্যাক আউট’

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ৭০৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ১৯৭১ সালের ২৫ মার্চের বিভীষিকাময় কালরাতের হত্যাযজ্ঞ স্মরণে দেশে রাত ৯টায় ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি শুরু হয়ে ৯টা ১ মিনিটে শেষ হয়। পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যার শিকার হওয়া শহিদদের স্মরণে ১ মিনিট সব ধরনের বাতি বন্ধ রাখার এ কর্মসূচি পালন করা হয়।

তবে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা (কি পয়েন্ট ইন্সটলেশন-কেপিআই) ও চলমান যানবাহন এ কর্মসূচির বাইরে থাকে। ১ মিনিট ব্ল্যাক আউটের সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ, জননিরাপত্তা বিভাগ, বিদ্যুৎ বিভাগ, তথ্য মন্ত্রণালয়, গণযোগাযোগ অধিদপ্তর, সব জেলা প্রশাসক ও সব উপজেলা নির্বাহী কর্মকর্তা।

ব্ল্যাক আউটের সময় কেউ যাতে নাশকতা করতে না পারে, সেজন্য নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা নেয় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST