1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
সারদা পুলিশ একাডেমীর এএসপির করোনা পজিটিভ - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ১১ মে ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে

সারদা পুলিশ একাডেমীর এএসপির করোনা পজিটিভ

  • আপডেট করা হয়েছে সোমবার, ১ জুন, ২০২০
  • ৮৭২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে থাকা একজন শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপারের (এএসপি) করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। রোববার (৩১ মে) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।

হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার হাসপাতালে ৯৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে একটি পজিটিভ। বাকি সব রিপোর্ট নেগেটিভ। করোনা আক্রান্ত এএসপির বয়স ২৯ বছর। তিনি বাইরের জেলা থেকে প্রশিক্ষণে সারদা এসেছেন।

সাইফুল ফেরদৌস আরও জানান, শনিবারও পুলিশ একাডেমির ৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সব রিপোর্ট নেগেটিভ। রোববার পুলিশ একাডেমির ৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। পুলিশ একাডেমির মোট ৯৮টি নমুনার মধ্যে একটি পজিটিভ পাওয়া গেল। বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজেও নমুনা পরীক্ষা করা হয়। তবে পিসিআর মেশিনের সার্ভিসিংয়ের কারণে গত শুক্রবার থেকে সেখানে নমুনা পরীক্ষা বন্ধ। হাসপাতালের ল্যাবে নতুন একজন শনাক্ত হওয়ায় রাজশাহী জেলায় করোনা আক্রান্তের সংখা বেড়ে ৫২ জনে দাঁড়ালো। এদের মধ্যে দুইজন মারা গেছেন। মৃৃত দুইজনের মধ্যে একজন পুলিশের উপ-পরিদর্শক (এসআই)। রাজশাহীতে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ জন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST