1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহী থেকে কপোতাক্ষ ও মধুমতির যাত্রা শুরু - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ১১ মে ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে

রাজশাহী থেকে কপোতাক্ষ ও মধুমতির যাত্রা শুরু

  • আপডেট করা হয়েছে বুধবার, ৩ জুন, ২০২০
  • ৭৯৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: পশ্চিমাঞ্চল রেলওয়েতে আবারও যাত্রা শুরু করল কপোতাক্ষ এক্সপ্রেস ও মধুমতি এক্সপ্রেস। করোনাভাইরাস পরিস্থিতিতে একটানা ৬৯ দিন বন্ধ থাকার পর বুধবার এ দুটি ট্রেন যাত্রা শুরু করেছে।
রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবদুল করিম জানান, ভোর ৬টায় কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি খুলনা থেকে ছেড়ে রাজশাহী পৌঁছেছে ১১টা ৫০ মিনিটে। প্রতিদিন সোয়া ২টায় ট্রেনটি আবার রাজশাহী থেকে খুলনার উদ্দেশ্যে যাত্রা করে। এরপর রাত ৮টার দিকে ট্রেনটি খুলনায় পৌঁছে।
অন্যদিকে সকাল ৮টায় মধুমতি এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে ছেড়েছে। দুপুর ১টায় ট্রেনটি রাজবাড়ী পৌঁছে। এরপর বেলা ৩টায় সেটি আবারও রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসে। রাজশাহী এসে পৌঁছায় রাত ৮টায়। আগের এমন সিডিউল অনুযায়ীই ট্রেন দুটি নিজ নিজ রুটে চলাচল করবে।
এর আগে গত ৩১ মে পশ্চিমাঞ্চল রেলওয়ের চারটি ট্রেন চলাচল শুরু করেছে। এগুলো হলো- ‘বনলতা এক্সপ্রেস’ (চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা), ‘লালমনি এক্সপ্রেস’ (লালমনিরহাট-ঢাকা), ‘চিত্রা এক্সপ্রেস’ (খুলনা-ঢাকা) এবং ‘পঞ্চগড় এক্সপ্রেস’ (পঞ্চগড়-ঢাকা)। প্রতিটি ট্রেনে অর্ধেক আসনে যাত্রী নেয়া হচ্ছে। শতভাগ টিকিট বিক্রি করা হচ্ছে অনলাইনে। কাউন্টার থেকে কোনো টিকিট বিক্রি করা হচ্ছে না।
গত ২৫ মার্চ থেকে পশ্চিমাঞ্চল রেলওয়ের সব রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ ছিল। রাজশাহী রেলওয়ে স্টেশনে জীবাণুনাশক কক্ষের মধ্যে দিয়ে প্রবেশ, হাত স্যানিটাইজেশন ও নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখাসহ ১৯ দফা নির্দেশনা দিয়ে যাত্রীদের ট্রেনে উঠতে হচ্ছে। যাত্রার আগে ওয়াশপিটে পরিচ্ছন্নতার পাশাপাশি জীবাণুমুক্ত করা হয় ট্রেনের ভেতর ও বাইরে। ট্রেনের মধ্যে শারীরিক দূরত্ব নিশ্চিত করার জন্য একটি সিট ফাঁকা রেখে আরেকটি সিটে বসতে দেয়া হয় যাত্রীদের।
আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST