1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
বিষণ্নতা পেরিয়ে সুরেলা আঁখি - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ১৭ মে ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে খেলতে গিয়ে নিখোঁজের একদিন পর শিশু হুমায়রা জান্নাতের ম’র’দে’হ মিললো বাড়ির পাশের জংলায় নগরীর কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়া ধর্মপল্লীর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে রাসিক প্রশাসককে সংবর্ধনা পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে রাজশাহীকে: ভূমিমন্ত্রী মিনু পুঠিয়ায় ব্রি ধান-১০৮ নিয়ে আশার আলো, মাঠ দিবসে উচ্ছ্বসিত কৃষকেরা ধনীর বিরুদ্ধে গরীবের আর্তনাথ- জোর করে জমি দখলের অভিযোগ মাহমুদপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় এগিয়ে জিএস রুনু তালুকদার আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল

বিষণ্নতা পেরিয়ে সুরেলা আঁখি

  • আপডেট করা হয়েছে রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৭৮১ বার পড়া হয়েছে
বিনোদন ডেস্ক: রোনাকালে শিল্পীদের মধ্যে সবার আগে সেলফ কোয়ারেন্টিনে গেছেন দেশের ব্যস্ততম কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। এমনকি নিজের বাচ্চাদের স্কুলে যাওয়া ঘোষণা দিয়ে বন্ধ করেছেন, সরকারি সিদ্ধান্ত আসার আগেই।

স্বাভাবিক, করোনাকাল নিয়ে এমন সচেতন শিল্পী গেল ছয় মাস ঘরবন্দি বিষণ্ন সময় কাটিয়েছেন। বিপরীতে অপেক্ষায় ছিলেন গানে ফেরার। না, এখনও স্টেজে ফেরার কথা ভাবছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই শিল্পী। তবে লকডাউনের ক’দিন আগে করা একটি বিশেষ গান প্রকাশ করেছেন আজ (২৭ সেপ্টেম্বর) নিজের ইউটিউব চ্যানেলে।
যে গানটির সঙ্গে রয়েছে দুজন প্রয়াত বিশেষ মানুষের ছায়া। একজন আলাউদ্দীন আলী, অন্যজন জাফর ইকবাল।
আঁখি গাইলেন  শেষ করোনা‘ নামের প্রায় ৪০ বছরের পুরনো একটি গান। মনিরুজ্জামান মনিরের লেখা বাংলাদেশ টেলিভিশনের জন্য ৮০’র দশকে গানটি তৈরি করেছেন সদ্য প্রয়াত নন্দিত সংগীত পরিচালক আলাউদ্দীন আলী। আর তাতে কণ্ঠ দিয়েছিলেন কিংবদন্তি রুনা লায়লা ও অকাল প্রয়াত নায়ক-গায়ক জাফর ইকবাল। জানা গেছে, আলাউদ্দীন আলী ও জাফর ইকবালের এটাই প্রথম গান। এরপর তারা একসঙ্গে আরও অনেক গান করেন।
বেশ জনপ্রিয় সেই গানটি এবার একাই কণ্ঠে তুলেছেন আঁখি আলমগীর। জেকে মজলিশের নতুন সংগীতায়োজনে এটি তৈরি হলো। আর গ্ল্যামারাস আঁখিকে ক্যামেরার সামনে রেখে এর ভিডিও তৈরি করেছেন হাবিব।
আঁখি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছোটবেলা থেকে কেন জানি এই গানটি আমার অসম্ভব পছন্দের। এর কথা-সুর সত্যিই অসাধারণ। গানটি আমি গেয়েছি আলী চাচার অনুমতি নিয়ে তিনি বেঁচে থাকতেই। রেকর্ডিং করেছি লকডাউনের কয়েক দিন আগে। এরপর থেকে তো ঘরবন্দি। এরমধ্যে আলী চাচাও চলে গেলেন। আফসোস, তাঁকে গানটি শোনাতে পারলাম না।’
সেই আক্ষেপ থেকে নতুন ভার্সনের গানটি উৎসর্গ করা হয়েছে আলাউদ্দীন আলীকে। গানটির শুরুতে শুভেচ্ছাবার্তা রয়েছে আলীকন্যা কণ্ঠশিল্পী আলিফেরও।
আঁখি জানান, গানটি অফিসিয়ালি আলাউদ্দীন আলীকে উৎসর্গ করা হলেও এটি জাফর ইকবালের জন্মদিনের উপহারও বটে। এই নায়ক-গায়ক বেঁচে থাকলে গত ২৫ সেপ্টেম্বর বয়স হতো ৭০ বছর। ১৯৯১ সালের ২৭ এপ্রিল অকালে মৃত্যুবরণ করেন তিনি।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST