1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
দেশে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে খেলতে গিয়ে নিখোঁজের একদিন পর শিশু হুমায়রা জান্নাতের ম’র’দে’হ মিললো বাড়ির পাশের জংলায় নগরীর কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়া ধর্মপল্লীর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে রাসিক প্রশাসককে সংবর্ধনা পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে রাজশাহীকে: ভূমিমন্ত্রী মিনু পুঠিয়ায় ব্রি ধান-১০৮ নিয়ে আশার আলো, মাঠ দিবসে উচ্ছ্বসিত কৃষকেরা ধনীর বিরুদ্ধে গরীবের আর্তনাথ- জোর করে জমি দখলের অভিযোগ মাহমুদপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় এগিয়ে জিএস রুনু তালুকদার আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল

দেশে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ১৫ মে, ২০২০
  • ৭৬৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক : বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও শক্তিশালী হলে শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদফতর।

এদিকে লঘুচাপের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। একই কারণে দেশের অভ্যন্তরীণ সব নদীবন্দরগুলোর জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। দেখাতে বলা হয়েছে, ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত।

আবহাওয়া অফিস জানায়, মৌসুমের শুরু থেকেই সাগরে লঘুচাপ সৃষ্টি হয়। সেই লঘুচাপের কারণে দেশে শুরু হয় ঝড়বৃষ্টি। এখন এই লঘুচাপই সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, ‘বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও শক্তিশালী হলে আগামী দুই একদিনের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। আর নিম্নচাপ শক্তি হলে ঘূর্ণিঝড়। তবে সেই ঘূর্ণিঝড় তৈরি হতে আগামী সপ্তাহের মাঝামাঝি সময় লাগতে পারে।’

এদিকে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এবং দক্ষিণ আন্দামান সাগরে অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এখন পর্যন্ত একই এলাকায় অবস্থান করছে।

অন্যদিকে আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসেও বলা হয়েছে, এই মাসে দুইটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এরমধ্যে কমপক্ষে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় এবং কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ এবং বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকার আকাশ মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST