1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
জায়েদ খানকে পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন হিরো আলম - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ

জায়েদ খানকে পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন হিরো আলম

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ২ জুন, ২০২০
  • ৭১৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: শাহরিয়ার নাজিম জয়ের একটি লাইভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় খলঅভিনেতা মিশা সওদাগর ও নায়ক জায়েদ খান। জয় মিশা সওদাগরকে জিজ্ঞেস করলেন, আপনাদের চলচ্চিত্র শিল্পী সমিতির কি সদস্য হিরো আলম? এই প্রশ্ন কয়েকবারেও বুঝতে পারেননি মিশা। হিরো আলমকে চিনতেই পারছিলেন না তিনি। মিশা বলেন, ‘ও হ্যাঁ তিনি তো আমাদের আজীবন সদস্য। কিন্তু জায়েদ খান সেই ভুল ভাঙেন।’

জায়েদ বলেন, ‘না না, আমার প্রেসিডেন্ট বুঝতে পারেননি। একজন আছে যে মিউজিক ভিডিও করে, উনার কথা বলছেন। তিনি জয়ের প্রশ্নের উত্তর হিসেবে বলতে শুরু করেন- না না হিরো আলম নামে আমরা কাউকে চিনি না। আমরা হিরো বলতে চিনি নায়ক রাজ রাজ্জাক, হিরো বলতে চিনি আলমগীর সাহেবকে… হিরো আলম নামে কাউকে চিনি ।’

জায়েদ খানের এই বক্তব্য সহজভাবে নিতে পারেননি হিরো আলম। তিনি সোশ্যাল মিডিয়ায় শাহরিয়ার নাসিম জয়ের এই লাইভের সঙ্গে নিজের ভিডিও জুড়ে দিয়ে বলছেন, জায়েদ খান আপনি আমাকে চেনেন না, আমি এর আগে একটা সিনেমা করেছি মার ছক্কা। আমার দ্বিতীয় ছবি সাহসী হিরো আলম। যার প্রযোজনা আমি নিজেই করেছি, নিজেই হিরো।

হিরো আলম ওই ভিডিওতে আরও বলেন, ‘হিরো আলমকে ওরা তুচ্ছ করে মূল্যায়ণই দিলো না জায়েদ খান ভাই। কী বলল, ওরা নাকি হিরো আলমকে চেনে না। বলল ওই যে মিউজিক ভিডিও করে হিরো আলম। আমি জায়েদ খান ভাইকে একটা কথা বলতে চাই, আপনি যে তুচ্ছ করে কথাটা বললেন, আপনি জায়েদ খান একদিকে দাঁড়াবেন, আমি হিরো আলম একদিকে দাঁড়াবো, দেখি আপনাকে কয়জন চেনে। আর আমি হিরো আলমকে কয়জন চেনে।’

এ বিষয়ে হিরো আলম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আমি এই মুহূর্তে বগুড়ায় আছি। জায়েদ খান ভাই আমাকে তুচ্ছ করে কথা বলছে। এতে আমি অপমানিত হয়েছি। উনি এইভাবে কথা বলতে পারেন না। উনাকে কয়জন চেনে? আপনারা জানেন আমাকে কয়জন চেনে, আমাকে ভারতের বিভিন্ন এলাকা থেকে ডেকে নিয়ে যায়। এভাবে তুচ্ছ করা হয় বলেই চলচ্চিত্রের এই অবস্থা।’

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST