1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
ক্যান্সারে আক্রান্ত অভিনেতা আব্দুল কাদের - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে খেলতে গিয়ে নিখোঁজের একদিন পর শিশু হুমায়রা জান্নাতের ম’র’দে’হ মিললো বাড়ির পাশের জংলায় নগরীর কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়া ধর্মপল্লীর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে রাসিক প্রশাসককে সংবর্ধনা পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে রাজশাহীকে: ভূমিমন্ত্রী মিনু পুঠিয়ায় ব্রি ধান-১০৮ নিয়ে আশার আলো, মাঠ দিবসে উচ্ছ্বসিত কৃষকেরা ধনীর বিরুদ্ধে গরীবের আর্তনাথ- জোর করে জমি দখলের অভিযোগ মাহমুদপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় এগিয়ে জিএস রুনু তালুকদার আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল

ক্যান্সারে আক্রান্ত অভিনেতা আব্দুল কাদের

  • আপডেট করা হয়েছে বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • ৮০৭ বার পড়া হয়েছে

ডিবিসি নিউজ ডেস্ক: প্যানক্রিসের (অগ্ন্যাশয়) ক্যান্সারে আক্রান্ত জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের। তার অবস্থা গুরুতর, বর্তমানে তিনি ভারতের চেন্নাইয়ের ভেলোর শহরের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন। অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিম গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আব্দুল কাদের ভাই দীর্ঘদিন ধরেই অসুস্থ। সম্প্রতি তার শারীরিক অবস্থা গুরুতর হলে চেন্নাইয়ে নেয়া হয়েছে। তবে উনার পরিবারের সঙ্গে কথা বলে জানা গেল, প্রথমে সিঙ্গাপুরে নেওয়ার কথা ছিলো। কিন্তু ভিসা জটিলতায় অবশেষে চেন্নাইয়ে নেয়া হয়েছে। উনার অবস্থা খুবই ক্রিটিক্যাল।’

এর আগে আব্দুল কাদেরের নাতনি সিমরিন লুবাবা তার দাদার অসুস্থতার খবর জানিয়ে ফেসবুকে লেখেন, ‘আমার দাদা অভিনেতা আব্দুল কাদের বর্তমানে চেন্নাই সিএমসি ভেলোর হসপিটালে চিকিৎসাধীন আছেন। আমার দাদার জন্য সবাই দোয়া করবেন, যেন সুস্থভাবে ফিরে আসতে পারেন।’

উল্লেখ্য, আব্দুল কাদের হুমায়ূন আহমেদের লেখা ‘কোথাও কেউ নেই’ নাটকে ‘বদি’ চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান। এছাড়া তিনি হুমায়ূন আহমেদের ‘নক্ষত্রের রাত’ নাটকে দুলাভাই চরিত্রেও দারুণ প্রশংসিত হন। তিনি বহু নাটক-সিনেমা ও টিভিশোতে অভিনয়ের মুন্সিয়ানা দেখিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST