1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
স্বরাষ্ট্র উপদেষ্টা পরিচয়ে রাজশাহীর ডিসিকে বার্তা পাঠানো যুবক গ্রেপ্তার - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

স্বরাষ্ট্র উপদেষ্টা পরিচয়ে রাজশাহীর ডিসিকে বার্তা পাঠানো যুবক গ্রেপ্তার

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১৯৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র উপদেষ্টার পরিচয়ে রাজশাহীর জেলা প্রশাসককে (ডিসি) নির্বাচনসংক্রান্ত বার্তা পাঠানোর অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গ্রেপ্তার যুবকের নাম মো. শামীম ওসমান (২৯)। মঙ্গলবার রাতে ঢাকার সাভার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার গ্রামের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলায়।

সিআইডি সূত্রে জানা গেছে, শামীম স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পরিচয় ব্যবহার করে রাজশাহীর ডিসি আফিয়া আখতারের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান। ওই বার্তায় রাজশাহীতে কোনো আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার না করার নির্দেশনা দেওয়া হয় এবং বলা হয়, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না। পাশাপাশি ‘মাসিক কালেকশন’ বিষয়ে জানতে চেয়ে দ্রুত বিকাশে এক লাখ টাকা পাঠাতে বলা হয়।

ওই বার্তায় উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর তথ্য থাকায় ডিসির পক্ষ থেকে বিষয়টি সন্দেহজনক মনে করে সিআইডিকে অবহিত করা হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় সিআইডি শামীমকে শনাক্ত করে গ্রেপ্তার করে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি জানিয়েছে, গ্রেপ্তার শামীম একজন পেশাদার প্রতারক। তার বিরুদ্ধে আগেও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয়ে প্রতারণার অভিযোগ রয়েছে। এছাড়া রাজশাহীর বাঘা থানায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST