1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
স্ত্রীর সঙ্গে ‘প্রেম’, ক্ষুব্ধ স্বামীর হাতে প্রেমিক খুন - ডিবিসি জার্নাল২৪
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম

স্ত্রীর সঙ্গে ‘প্রেম’, ক্ষুব্ধ স্বামীর হাতে প্রেমিক খুন

  • আপডেট করা হয়েছে বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ৪৮০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেক্স

পরকীয়া সম্পর্কের জেরে প্রেমিকার স্বামীর হাতে প্রাণ হারিয়েছেন এক যুবক। বুধবার (২৬ অক্টোবর) সকালে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে ভারতের মুর্শিদাবাদের শক্তিপুর থানার জিনারা গ্রামে। ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

হত্যার শিকার যুবকের নাম ফিরদৌস শেখ। স্থানীয় বাসিন্দাদের দাবি, মুর্শিদাবাদের শক্তিপুর থানার জিনারা গ্রামের বাসিন্দা রুকসানা বিবির সঙ্গে তার ‘বিবাহবহির্ভূত সম্পর্ক’ ছিল। বিষয়টি প্রথমে গোপন থাকলেও সম্প্রতি তা জানাজানি হয়ে যায়।

এরপরই স্বামী আতাউর রহমানের সঙ্গে তুমুল অশান্তি শুরু হয় রুকসানার। এ নিয়ে ওই দম্পতির মধ্যে প্রায়ই ঝগড়া হতো।

স্থানীয়রা জানান, অশান্তির জেরেই বুধবার সকালে স্ত্রীর প্রেমিক ফিরদৌসকে বাড়িতে ডেকে পাঠায় আতাউর। এরপর তাদের বাড়ি থেকে ঝগড়ার শব্দ পাওয়া যায়।

অভিযোগ উঠেছে, স্ত্রীর প্রেমিককে বাড়িয়ে ডেকে এনে কুপিয়ে হত্যা করেছে আতাউর। এ ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

ইতোমধ্যে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর কারণ বলা সম্ভব নয় বলে জানিয়েছেন তদন্তকারী পুলিশ কর্মকর্তারা। এদিকে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা।

সূত্র: সংবাদ প্রতিদিন

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST