1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
সারদা পুলিশ একাডেমি থেকে পালিয়েছেন ডিআইজি - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

সারদা পুলিশ একাডেমি থেকে পালিয়েছেন ডিআইজি

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ২০৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, চারঘাট: বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন ডিআইজি এহসানুল্লাহ। বুধবার সকাল থেকে তিনি একাডেমিতে অনুপস্থিত বলে জানা গেছে। এ ঘটনায় পুলিশ বিভাগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বরিশালের সাবেক পুলিশ সুপার এবং বর্তমানে পুলিশ একাডেমির সাপ্লাই বিভাগের দায়িত্বে থাকা ডিআইজি এহসানুল্লাহকে আটক করতে বুধবার সকালে একটি বিশেষ টিম সারদা পুলিশ একাডেমিতে যায়। তবে অভিযানের আগেই তিনি রহস্যজনকভাবে পালিয়ে যান বলে দাবি করা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার (প্রশাসন) সাইফুল ইসলাম বলেন, “ডিআইজি এহসানুল্লাহ গত বুধবার থেকে একাডেমিতে অনুপস্থিত রয়েছেন। ঢাকা থেকে একটি টিম তাকে আটক করতে এসেছিল বলে শুনেছি। তিনি এখন কোথায় আছেন, তা জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

একাধিক পুলিশ সূত্রের দাবি, ডিআইজি এহসানুল্লাহ আগেই জেনে গিয়েছিলেন যে তাকে গ্রেপ্তার করতে একটি টিম সারদায় পৌঁছাচ্ছে। খবরটি জানতে পারার পর তিনি মোটরসাইকেলযোগে একাডেমি থেকে দ্রুত বেরিয়ে যান। ধারণা করা হচ্ছে, তিনি পালিয়ে গেছেন।
এদিকে এ ঘটনায় সারদা পুলিশ একাডেমি ও রাজশাহী পুলিশের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকে বলছেন, একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার এমনভাবে পালিয়ে যাওয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে।
উল্লেখ্য, এহসানুল্লাহ পূর্বে বরিশালে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে বেশ কয়েকটি বিতর্কিত অভিযানের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি এখনো পাওয়া যায়নি।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST