1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
সরকার আর টিকে থাকতে পারবে না : রিজভী - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২

সরকার আর টিকে থাকতে পারবে না : রিজভী

  • আপডেট করা হয়েছে শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২১৮ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিনিধি 

বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি দেখার পর বিএনপির সমাবেশ প্রতিহত করতে সরকার আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশের সমন্বয়ে নতুন কৌশল গ্রহণ করেছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জ্বালানি তেল ও দ্রব্যমূল্য বৃদ্ধি এবং ছাত্রদল নেতা নুরে আলম, স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রহিম, যুবদলের শাওন হত্যার প্রতিবাদে সারা দেশে বিএনপির প্রতিবাদ সমাবেশে হাজার হাজার মানুষ অংশ নিচ্ছে। এটি দেখার পর সরকার বিএনপির প্রতিবাদ সমাবেশ প্রতিহত করতে আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশের সমন্বয়ে নতুন কৌশল গ্রহণ করেছে।

আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) আয়োজিত জ্বালানি তেল, সার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি : বিপর্যস্ত কৃষক, কৃষিখাত ও জনজীবন শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

রিজভী অভিযোগ করেন, প্রথমে বিএনপি নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের লোকজন হামলা করে, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। যদি তারা (আওয়ামী লীগ) না পারে তখন পুলিশ তাদের পক্ষ হয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা করে, গুলি করে। যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর আহমেদের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। এই হামলা সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশেই হয়েছে। কারণ, প্রধানমন্ত্রীর যুক্তরাজ্য সফরের সময় যেন প্রতিবাদ না হয়।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, আজকাল আওয়ামী লীগ নেতারা মিথ্যার কোরাস গাইছেন। বিএনপি মহাসচিব আওয়ামী লীগ আমলের সঙ্গে পাকিস্তানের তুলনা করেছেন এতে তাদের খুব লেগেছে। ওবায়দুল কাদের সাহেব আপনাদের আমলে তো বাংলাদেশে গুমের কথা জানতে পারলাম। পাকিস্তান আমলেও এই কথা শুনিনি। তো পাকিস্তান আমলের কথা শুনলে আপনাদের এত লাগে কেন?’

গতকাল শুক্রবার এক বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের অগ্রগতি, সাফল্য, উন্নয়ন ও অর্জন যখন বিশ্বব্যাপী প্রশংসিত, তখন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাকিস্তান আমলের প্রশংসা করা অত্যন্ত দুঃখজনক।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST