1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
সন্ত্রাসকে দমন করেছি তেমনি মাদককেও দমন করবো পুঠিয়ায় - স্বরাষ্ট্রমন্ত্রী - ডিবিসি জার্নাল২৪
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মাহমুদপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় এগিয়ে জিএস রুনু তালুকদার আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন

সন্ত্রাসকে দমন করেছি তেমনি মাদককেও দমন করবো পুঠিয়ায় – স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ১৯৯ বার পড়া হয়েছে

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর পুঠিয়ায় মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) বিকেলে বানেশ্বর কলেজ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করেন রাজশাহী জেলা পুলিশ। অনুষ্ঠানে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আব্দুল বাতেন (বিপিএম, পিপিএম) এর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান এমপি।
এসময় স্বরাষ্ট্র মন্ত্রী তার বক্ত্যেবে বলেন, মাদকের ছোবল থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে হবে। আমরা মাদক উৎপাদন করি না তবুও এর ভয়াল ছোবল থেকে রক্ষা পাচ্ছি না। সন্ত্রাসকে দমন করেছি তেমনি মাদককেও দমন করবো। আমাদের সকল আইন শৃঙ্খলা বাহিনী মাদকের বিরুদ্ধে কাজ করছে আপনারা দেখছেন। সমাজকে মাদকমুক্ত করা সরকার বা আইন শৃঙ্খলা বাহিনীর একার পক্ষের সম্ভব নয়, সকলের সহযোগিতা প্রয়োজন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সকল উপজেলায় যেতে হবে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে আনতে হবে। আপনারা দেখেছেন দেশের বাহিরে অনেক দেশ আমাদের প্রধানমন্ত্রীকে কাজের মাধ্যমে চিনেছে।
এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহারিয়ার আলম, সংসদ সদস্য প্রফেসর ডা. মোঃ মনসুর রহমান, সংসদ সদস্য মোঃ আয়েন উদ্দিন, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য আদিবা আনজুম মিতা, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) অনিল কুমার সরকার, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ চৌধুরী আব্দুল্লাহ আল মামুন (বিপিএম বার, পিপিএম), সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল আবু হাসান মোহম্মদ তারিক বিপিএম, আরএমপি পুলিশ কমিশনার আবুল কালাম সিদ্দিক, রাজশাহী জেলা প্রসাশক মোঃ আব্দুল জলিল, রাজশাহী জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার), পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেন সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST