1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
শাহমখদুম থানা এবং ভিকটিম সাপোর্ট সেন্টার পরিদর্শন করলেন পুলিশ কমিশনার - ডিবিসি জার্নাল২৪
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম

শাহমখদুম থানা এবং ভিকটিম সাপোর্ট সেন্টার পরিদর্শন করলেন পুলিশ কমিশনার

  • আপডেট করা হয়েছে রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান আজ ২৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ সকাল ১১ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের শাহমখদুম থানা পরিদর্শন করেন। এসময় উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) মো: মমিনুল করিম পুলিশ কমিশনার মহোদয়কে স্বাগত জানান এবং অফিসার ইনচার্জ এর নেতৃত্বে একটি চৌকস দল পুলিশ কমিশনার মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন। পরবর্তীতে পুলিশ কমিশনার শাহমখদুম থানা কম্পাউন্ডে অবস্থিত ভিকটিম সাপোর্ট সেন্টারের কার্যক্রম পরিদর্শন করেন।

পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) জনাব এ.টি.এম মাইনুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড মিডিয়া, অতিরিক্ত দায়িত্বে ভিকটিম সাপোর্ট সেন্টার) জনাব সাবিনা ইয়াসমিন, শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মো: মাহবুবুল আলম এবং ভিকটিম সাপোর্ট সেন্টারের ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST