1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
শহীদদের স্মরণে পুঠিয়ার শিবপুরে দোয়া ও আলোচনা সভা - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

শহীদদের স্মরণে পুঠিয়ার শিবপুরে দোয়া ও আলোচনা সভা

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, পুঠিয়া : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহত শহীদ ও মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে রাজশাহীর পুঠিয়ায় এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃৃহস্প্রতিবা বিকেল ৫টায় উপজেলার শিবপুর বাজারে স্থানীয় এক মিলনায়তনে এ সভার আয়োজন করেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট, বিশিষ্ট ব্যবসায়ী ও আইনজীবী মো. রেজাউল করিম।
রাজশাহী সরকারি সিটি কলেজের সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব আব্দুস সোবহান মন্ডল।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও দূর্গাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুস সবুর বুলেট ও ৪ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব এনামুল হক।

বক্তারা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন এবং দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির সংগ্রাম ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ৪ নং ওয়ার্ড বিম্পির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, ৪ নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল মাস্টার,বানেশ্বর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গাফফার বুলবুল,৪ নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক আব্দুল আলিম সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST