1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রামেকে ট্রলি ও ওষুধে অনিয়ম, দুদকের তদন্ত - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রামেকে ট্রলি ও ওষুধে অনিয়ম, দুদকের তদন্ত

  • আপডেট করা হয়েছে বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোগীদের সেবার দায়িত্বে না থেকেও ট্রলি ঠেলছেন দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীরা। এতে রোগীর স্বজনদের কাছ থেকে আদায় করা হচ্ছে টাকা, যদিও হাসপাতাল কর্তৃপক্ষ তাদের নির্ধারিত মজুরি দিচ্ছে।

বুধবার দুপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) রাজশাহীর সমন্বিত জেলা কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম অভিযান চালিয়ে এ অনিয়মের চিত্র দেখতে পায়। এছাড়া হাসপাতালের বেসরকারি অ্যাম্বুলেন্স ভাড়ার ক্ষেত্রেও অনিয়মের প্রমাণ মিলেছে বলে জানিয়েছে দুদক।

এছাড়া ওষুধ ব্যবস্থাপনায় গড়মিলের অভিযোগে রামেক হাসপাতালের আউটডোর ডিসপেনসারির ফার্মাসিস্ট ইনচার্জ রফিকুল ইসলাম ও মেইন স্টোরের ফার্মাসিস্ট মীর শহিদুল ইসলামের বিরুদ্ধেও তদন্ত করছে দুদক। অভিযোগে বলা হয়, শর্ট স্লিপে ওষুধের হিসাব মেলেনি—বিশেষ করে মন্টিলুকাস, মেটফরমিন, ওরস্যালাইন, প্যারাসিটামলসহ বেশ কিছু ওষুধে গড়মিল রয়েছে।

এই অভিযোগ যাচাইয়ে দুদকের সহকারী পরিচালক আমির হোসাইনকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত দল গঠন করা হয়। তারা হাসপাতালের বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করে সঙ্গে নিয়ে যায়।

দুদকের সহকারী পরিচালক বলেন, “দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীরা নিয়ম বহির্ভূতভাবে ট্রলি পরিচালনা করছে। অ্যাম্বুলেন্স ভাড়াতেও অনিয়ম রয়েছে। এ বিষয়ে কমিশনে প্রতিবেদন দেওয়া হবে, এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে রামেক হাসপাতালের উপপরিচালক ডা. হাসানুল হাসিব বলেন, “যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাদেরকে বিষয়টি জানানো হয়েছে। ওষুধের অনিয়ম নিয়ে আমরা এখনই চিন্তিত নই, এসব অভিযোগ প্রায়ই আসে।
#ম/শি#।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST