1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
রাবিতে বি ইউনিটের ফল প্রকাশ, গড় পাশের হার ৪০.৯৩ - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা

রাবিতে বি ইউনিটের ফল প্রকাশ, গড় পাশের হার ৪০.৯৩

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ৫৭৫ বার পড়া হয়েছে

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার বি ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। এই ইউনিটে গড় পাশের হার ৪০ দশমিক ৯৩ শতাংশ।

মঙ্গলবার রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের ডীন কমপ্লেক্সে এ ফল প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

জানা গেছে, বি ইউনিটে ৪০ দশমিক ৯৪ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এরমধ্যে গ্রুপ-১ এ পাশের হার ৪৯ দশমিক ৯৫ শতাংশ ও সর্বোচ্চ নম্বর ৮৫ দশমিক ৭০। গ্রুপ-২ এ পাশের হার ৩৫ দশমিক ৯৮ শতাংশ ও সর্বোচ্চ নম্বর ৮০ দশমিক ১০। গ্রুপ-৩ এ পাশের হার ৩৬ দশমিক ৮৫ ও সর্বোচ্চ নম্বর ৭৪ দশমিক ১০।

এসময় উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল ইসলাম, প্রক্টর প্রফেসর মো. আসাবুল হক, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রদীপ কুমার পাণ্ডে এবং বি ইউনিটের প্রধান সমন্বয়কারী বাণিজ্য বিভাগের অধিকর্তা অধ্যাপক ফরিদুল ইসলামসহ ইউনিটভুক্ত অনুষদসমূহের অধিকর্তা ও সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ফল প্রকাশকালে উপাচার্য বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন করা যেমন চ্যালেঞ্জ, তেমনি সুক্ষ্মভাবে যাচাই-বাছাই শেষে সঠিক ফল প্রকাশ করাও আরেকটি চ্যালেঞ্জ। তবে সংশ্লিষ্ট সকলে দিনরাত পরিশ্রম করে সুষ্ঠুভাবে ফল প্রকাশে সচেষ্ট হয়েছেন, তাই সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এমনকি ফলাফলে মেধার সর্বোচ্চ মূল্যায়ন হয়েছে বলেও উপাচার্য বলেন।

২০২১-২২ শিক্ষাবর্ষে বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২৭ জুলাই। এ পরীক্ষায় উপস্থিত ছিলেন ৩৩ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী। গড় উপস্থিতর হার ছিল ৮৭ দশমিক ২২ শতাংশ।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে ভর্তি পরীক্ষার ফলাফল www.admission.ru.ac.bd- থেকে দেখা যাবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST