1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীর আম ও শ্রমবাজারে সহায়তার আশ্বাস দিলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ

রাজশাহীর আম ও শ্রমবাজারে সহায়তার আশ্বাস দিলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের আম রপ্তানি ও শ্রমবাজারে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। গতকাল (বৃহস্পতিবার) বিকেলে রাজশাহীর গ্র্যান্ড রিভারভিউ হোটেলে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

রাষ্ট্রদূত মিলার বলেন, “রাজশাহীর আম বিশ্বজুড়ে প্রশংসিত। এই অঞ্চলের আম ইউরোপীয় বাজারে একটি বড় জায়গা করে নিতে পারে। শুধু আম নয়, এখানকার আরও অনেক পণ্য রয়েছে, যেগুলো আন্তর্জাতিক বাজারে রপ্তানিযোগ্য।” তিনি জানান, এই সম্ভাবনাকে কাজে লাগাতে ইউরোপীয় ইউনিয়ন সহযোগিতার জন্য প্রস্তুত।
তিনি আরও জানান, রাজশাহী চেম্বার অব কমার্সের সঙ্গে ইতোমধ্যে একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে। এতে দুই অঞ্চলের বাণিজ্যিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার পথ তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশের রাজনীতি ও আগামী নির্বাচন প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। দেশের ভবিষ্যৎ এখানকার জনগণই নির্ধারণ করবেন। কে নেতৃত্ব দেবে, সেটা ঠিক করবেন বাংলাদেশের মানুষ। ইউরোপীয় ইউনিয়নের একজন কূটনীতিক হিসেবে এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না।”
মাইকেল মিলার রাজশাহী শহরের পরিকল্পিত অবকাঠামো এবং গোছানো পরিবেশের প্রশংসা করেন। তিনি বলেন, “রাজশাহী শহর অত্যন্ত পরিপাটি ও সুপরিকল্পিত। এখানকার মানুষের আন্তরিকতা ও আতিথেয়তায় আমি মুগ্ধ।”

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST