1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে ৩০ ফুট গভীর গর্তে ২ বছরের শিশু, চলছে উদ্ধারের চেষ্টা - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহীতে ৩০ ফুট গভীর গর্তে ২ বছরের শিশু, চলছে উদ্ধারের চেষ্টা

  • আপডেট করা হয়েছে বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোর উপজেলায় পরিত্যক্ত গভীর নলকূপের প্রায় ৩০ ফুট গভীর গর্তে পড়ে গেছে ২ বছর বয়সী এক শিশু। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সমন্বয়ে অভিযান চলছে।

আজ বুধবার উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েল হাট পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

গর্তে পড়ে যাওয়া শিশুটির নাম স্বাধীন।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, দুপুরের দিকে মাটিভর্তি একটি ট্রলি মাঠে আটকে যায়। স্বাধীনকে নিয়ে তার বাবা রাকিব উদ্দিন ও রুনা খাতুন ঘটনাস্থলে আসেন। স্বাধীন মায়ের কোল থেকে নেমে মাঠে হাঁটাহাঁটি করছিল। হঠাৎ ৫ ইঞ্চি প্রস্থের একটি পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যায় স্বাধীন।

ওসি শাহীনুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘দুপুর ১টার দিকে ২ বছরের শিশু স্বাধীন মাঠের মাঝখানে একটি পরিত্যক্ত ও অত্যন্ত সরু গর্তে পড়ে যায়। শিশুটির বাবা-মা প্রথমে নিজেরাই তাকে টেনে বের করার চেষ্টা করলেও ব্যর্থ হন।’

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে নিয়ে উদ্ধারকাজ শুরু করেন।

তানোর ফায়ার সার্ভিস কর্মকর্তা আবদুর রউফ বলেন, ‘শিশুটি জীবিত আছে কি না, নিশ্চিত নই। এক্সক্যাভেটর দিয়ে মাটি খোঁড়া হচ্ছে। যত দ্রুত সম্ভব তাকে উদ্ধার করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST