1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার সহ শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহীতে সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার সহ শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ

  • আপডেট করা হয়েছে রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী 

রাজশাহীতে কর্মরত এটিএন নিউজের রিপোর্টার বুলবুল হাবিব ও ক্যামেরাপার্সন রুবেল ইসলামের ওপর হামলাকারী বিএমডিএ’র সকল আসামীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার বেলা ১১ টায় রাজশাহী নগরীর কোর্ট চত্বর শহীদ মিনারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, সব আসামীর অবস্থান জানা সত্ত্বেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। শুধুমাত্র ২ জন আসামীকে লোক দেখানো গ্রেপ্তার করা হয়েছে। দুই আসামী ধরার পর পুলিশের এই নিরবতা রহস্যজনক।

আদালতের কাছে গ্রেপ্তারকৃত দুই আসামীর জামিন না দেওয়ার আহ্বান জানান বক্তারা। বক্তারা বলেন, বিএমডিএ কার্যালয়ে সাংবাদিকদের ওপর এ হামলা স্বাধীন ও মুক্ত সাংবাদিকতার উপর হামলা।

বিএমডিএ কার্যালয়ে যে জবাবদিহিতাহীনতা ও বিশৃঙ্খলা বিরাজ করছে তারই প্রকাশ। তাই সব আসামীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জোর দাবি জানান বক্তারা।

গত ৫ সেপ্টেম্বর লাইভ চলাকালে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ- বিএমডিএ কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সংঘবদ্ধ হামলার শিকার হন এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরাপার্সন রুবেল ইসলাম।

এ ঘটনায় ৫ সেপ্টেম্বর রাতেই নগরীর রাজপাড়া থানায় বিএমডিএর নির্বাহী পরিচালক আব্দুর রশিদকে প্রধান আসামী করে ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮/১০ জনের নামে মামলা দায়ের করা হয়। গত রোববার দিবাগত রাতে ঢাকার মোহাম্মদপুর থেকে ১৩ দিন পর জড়িতদের মধ্যে অন্যতম আসামী বিএমডিএর ভান্ডাররক্ষক মো. জীবন ও গাড়িচালক আব্দুস সবুরকে সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় গ্রেপ্তার করে রাজপাড়া থানা পুলিশ। বর্তমানেল তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।

মানববন্ধন ও সমাবেশে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বিএমএসএস এর রাজশাহীর নেতৃবৃন্দ ও সদস্যরা একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST