1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে সর্প দংশন সচেতনতা ও উদ্ধার প্রশিক্ষণ কর্মশালা - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহীতে সর্প দংশন সচেতনতা ও উদ্ধার প্রশিক্ষণ কর্মশালা

  • আপডেট করা হয়েছে শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরাম (এনবিসিএফ) এবং বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) যৌথভাবে রাজশাহীতে আয়োজন করেছে সর্প দংশন প্রতিরোধ ও চিকিৎসা এবং সাপ উদ্ধার ও অবমুক্তকরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। শনিবার দুপুর ৩টায় রুয়েট প্রশাসনিক ভবনের ২১৭ নং কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় এই কর্মশালাটি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. ফরিদ আহসান, বিশিষ্ট প্রাণীবিজ্ঞানী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. বিধান চন্দ্র দাস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের প্রতিষ্ঠাতা ডীন ড. জালাল উদ্দিন সরদার, এবং ধরিত্রি রক্ষায় আমরা (ধরা)-এর কেন্দ্রীয় সমন্বয়কারী মোঃ আফজাল হোসেন।

অনুষ্ঠানে রুয়েটের বিভিন্ন বিভাগের অধ্যাপক ও প্রভাষকগণ উপস্থিত ছিলেন। মুখ্য আলোচক হিসেবে ছিলেন বন্যপ্রাণী ও সর্প বিশেষজ্ঞ মোঃ আবু সাইদ, এবং প্রশিক্ষক ছিলেন রাজশাহীর বন্যপ্রাণী পরিদর্শক মোঃ জাহাঙ্গীর কবির। সভাপতিত্ব করেন রুয়েট ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোঃ রবিউল ইসলাম সরকার। উদ্বোধক হিসেবে স্বাগত বক্তব্য রাখেন বিবিসিএফ সভাপতি মোঃ জিয়াউর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন এনবিসিএফের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক প্রকৌ. জুনায়েদ আহমেদ।

আলোচকবৃন্দ প্রশিক্ষণার্থীদেরকে বাংলাদেশে বিষধর ও নির্বিষ সাপের প্রজাতি, সাপের কামড়ের কারণ ও পরিসংখ্যান, এন্টিভেনমের ব্যবহার, এবং সাপ উদ্ধারের নিরাপদ পদ্ধতি বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করেন। এছাড়া পরিবেশের জন্য উপকারী প্রজাতির সাপ হত্যা না করে উদ্ধার ও প্রকৃতিতে অবমুক্তকরণের গুরুত্বও তুলে ধরা হয়।

প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে সর্প হ্যান্ডলিং, উদ্ধার ও সুরক্ষিতভাবে অবমুক্তকরণের প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষকরা নিরাপত্তা, সুরক্ষা এবং প্রয়োজনীয় সরঞ্জামাদি ব্যবহার করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST