1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ১০ মে ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে

রাজশাহীতে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

  • আপডেট করা হয়েছে রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯৭ বার পড়া হয়েছে

রাজশাহীতে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৩ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। দুইদিন ব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় ৪৩ পয়েন্ট পেয়ে দলগত চ্যাম্পিয়ন হয়েছে পবা উপজেলা আর ৩৯ পয়েন্ট পেয়ে রানার আপ হয়েছে চারঘাট উপজেলা ও ৩৩ পয়েন্ট পেয়ে ৩য় স্থান অধিকার করেছে বাঘা উপজেলা। রবিবার বিকালে মুক্তিযুদ্ধ স্মতি স্টেডিয়ামে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী, অ্যাথলেটিকস ফেডারেশনের নির্বাহী সদস্য মোঃ লুৎফর রহমান বাবু, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ রমজান আলী, টুর্নামেন্টের সদস্য সচিব ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবী অনু, অতিরিক্ত সাধারণ সম্পাদক শামস্জ্জুামান রতন, রাসিকের প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন।

বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশন আয়োজিত রাজশাহী জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় দৌড়, হাইজাম্প, জ্যাবলিং, লংজাম্প, ডিসকাস, ট্রিপল জাম্প, শটপুট প্রায় ৩শজন প্রতিযোগী অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মোঃ রোকনুজ্জামান, আলী আফতাব তপনসহ চারঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একরামুল হক, গোদাগাড়ীর সাধারণ সম্পাদক মোঃ আকবর হোসেন, পুঠিয়ার সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম টুলু, মোহনপুরের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, দুর্গাপুরের সাধারণ সম্পাদক মোঃ আরিফ রুবেল ও ইউএনওগণ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST