1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে শহীদদের স্মরণে এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরণ - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহীতে শহীদদের স্মরণে এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

  • আপডেট করা হয়েছে বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদ ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণে রাজশাহীতে এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগর শাখা। বুধবার (২ জুলাই) দুপুরে নগরীর শিরোইল এলাকায় দাওয়াতুল ইসলাম ট্রাস্ট পরিচালিত এতিমখানায় এ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের নায়েবে আমীর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। শুরুতে শহীদ আলী রায়হান, সাকিব আনজুমসহ জুলাই অভ্যুত্থানের শহীদ তরুণদের আত্মত্যাগ স্মরণ করা হয় এবং তাদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন প্রধান অতিথি ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা কেরামত আলী।

তিনি বলেন, “যাদের আত্মত্যাগে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, তাদের স্বপ্ন পূরণে ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।”
অনুষ্ঠানে মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল বলেন, “জুলাইয়ের চেতনায় আমরা উজ্জীবিত। কোনো ফ্যাসিস্ট শক্তির হাতে দেশ তুলে দেওয়া হবে না।”

আরও বক্তব্য দেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মো. শাহাদাৎ হোসাইন, অধ্যাপক আব্দুস সামাদ, সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান সোহেল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগরের সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকার।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST