1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান জাতীয় জুনিয়র টেনিস প্রতিযোগিতার উদ্বোধন - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহীতে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান জাতীয় জুনিয়র টেনিস প্রতিযোগিতার উদ্বোধন

  • আপডেট করা হয়েছে বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭৪ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীতে এ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্স আয়োজিত শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান জাতীয় জুনিয়র টেনিস প্রতিযোগিতা-২০২২ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে এ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে বেলুন-ফেস্টুন উড়িয়ে পাঁচ দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা জনাব এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। উদ্বোধনের পূর্বে জুনিয়র টেনিস খেলোয়াড়দের সাথে পরিচিত হন মেয়র মহোদয়। অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের সম্মননা স্মারক প্রদান করা হয়।

বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহযোগিতায় সপুরা সিল্ক মিলস্ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এই প্রতিযোগিতার আয়োজন করেছে এ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্স, রাজশাহী। প্রতিযোগিতাটি আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। প্রতিযোগিতায় বালক/বালিকা অনূর্ধ্ব-১২, বালক/বালিকা অনূর্ধ্ব-১৪, বালক/বালিকা অনূর্ধ্ব-১৬ ও বালক অনূর্ধ্ব-১৮ ক্যাটাগরিতে ১৩টি ক্লাবের ১২০ খেলোয়াড় ও কোচ অংশ নিয়েছেন। আগামীতে প্রতি বছর এই প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

রাজশাহী বিভাগীয় কমিশনার জনাব জিএসএম জাফরউল্লাহ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি জনাব মোঃ আব্দুল বাতেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক, রাজশাহী জেলা প্রশাসক জনাব আব্দুল জলিল, কলকাতার বেঙ্গল টেনিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব সুদর্শন ঘোষ, সপুরা সিল্ক মিলস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ সাজ্জাদ আলী। অনুষ্ঠানে রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ আলী কামাল, সাংগঠনিক সম্পাদক জনাব আজিজুল আলম বেন্টু, এ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সের ভারপ্রাপ্ত সভাপতি জনাব মো. আশরাফুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সের সাধারণ সম্পাদক জনাব মো. এহসানুল হুদা দুলু।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST