1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচারে বিএনপি নেতার গণসংযোগ - ডিবিসি জার্নাল২৪
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ ছাত্রদল নেতার মৎস্য খামারে বিষ ঢেলে পাঁচ লক্ষাধিক টাকার মাছ নিধন কার্যকারিতা হারাচ্ছে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া ১৬টি অধ্যাদেশ রাজশাহীতে এক মাসেও কাটেনি জ্বালানি সংকট দীর্ঘ লাইনে চরম ভোগান্তি রাজশাহীতে পেট্রোল পাম্পকে ২ লাখ টাকা জরিমানা তেল বিক্রিতে অনিয়ম জ্বালানি তেল নিতে লাগবে ফুয়েল কার্ড

রাজশাহীতে রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচারে বিএনপি নেতার গণসংযোগ

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্র মেরামতে বিএনপির ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দিতে গণসংযোগ করেছেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কে এম জুয়েল।

শুক্রবার বিকেলে রাজশাহীর তানোর উপজেলার কালিগঞ্জ বাজার, কাশিম বাজার, তানোর মেডিকেল মোড়, গোল্লাপাড়া বাজার, তানোর মোড়, সরকারপাড়া ও বরঞ্জা বাজার এলাকায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এ গণসংযোগে অংশ নেন।

ইঞ্জিনিয়ার কে এম জুয়েল রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী। গণসংযোগ চলাকালে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, পথচারী ও এলাকাবাসীর হাতে বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচির প্রচারপত্র তুলে দেন তিনি।

এ সময় কে এম জুয়েল বলেন, গত ১৫ বছরে রাষ্ট্রের সবকিছু ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ সরকার। এখন রাষ্ট্রটিকে নতুন করে সাজাতে হলে আগে সেটি মেরামত করতে হবে। এজন্যই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা প্রণয়ন করেছেন। এই ৩১ দফাই রাষ্ট্র মেরামতের রূপরেখা।’

তিনি আরও বলেন, ‘৩১ দফা বাস্তবায়ন করতে হলে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। তাই ধানের শীষে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে; যেন জনগণ রাষ্ট্রীয় অধিকার ফিরে পায়।’

গণসংযোগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আশির দশকের ছাত্রনেতা কে এম জুয়েল আরও বলেন, “১৯৯৬ ও ২০০৮ সালেও আমি মনোনয়ন চেয়েছিলাম। এবারো মনোনয়ন চাইছি। ২০০৮ সালের আগে সাতটি রাজনৈতিক মামলায় আসামী হয়ে হয়রানির শিকার হয়েছি। যার মধ্যে দুইটি মামলায় সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের সঙ্গে আসামী ছিলাম।

তিনি বলেন, “দল এবার পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রার্থী চাইছে। যারা দীর্ঘদিন এলাকায় আসেননি বা দলের কোনো কার্যক্রমে অংশ নেননি, তাঁদের প্রার্থী করা হলে তৃণমূল ক্ষুব্ধ হবে। তাই আশা করি, ক্লিন ইমেজসহ রাজনৈতিক হয়রানি নির্যাতন বিবেচনায় নিয়ে দল আমাকে মূল্যায়ন করবে।’’

তিনি আরও বলেন, দলের সিদ্ধান্তই চুড়ান্ত। দল যাকে মনোনয়ন দেবে তা মেনে নিয়ে তার পক্ষেই কাজ করবো। যারা মনোনয়নপ্রত্যাশী তাদেরকে সেই মানষিকতা নিয়ে কাজ করতে হবে বলেন বিএনপির এই প্রবীণ নেতা।

গণসংযোগে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা এলাকাবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST