1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে ‘মার্চ টু ভারতীয় সহকারী হাইকমিশন’, পুলিশের বাধা, উত্তেজনা - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহীতে ‘মার্চ টু ভারতীয় সহকারী হাইকমিশন’, পুলিশের বাধা, উত্তেজনা

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ভারতীয় আধিপত্যবিরোধী জুলাই ৩৬ মঞ্চ এর নেতাকর্মীরা রাজশাহীতে ভারতীয় সহকারি হাইকমিশনার কার্যালয় ঘেরাও করার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে। আন্দোলনকারীদের দাবি, পুলিশের লাঠিচার্জে তিনজন আহত হয়েছেন।

দুপুর সাড়ে ১২টার দিকে ভদ্রা মোড় থেকে মিছিল শুরু করে তারা। কিন্তু হাইকমিশনার কার্যালয়ের ২০০ গজ দূরত্বে লোহার খাঁচা দিয়ে পথরোধ করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ব্যারিকেট সরিয়ে তারা অগ্রসর হওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তি ঘটে। এ সময় পুলিশ মৃদু লাঠিচার্জ করে তাদের সরিয়ে দেয়। পরে বসে পড়ে আন্দোলনকারীরা রাস্তায় অবস্থান নেয়।

অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন- জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক হযরত আনাস, রাজশাহী মহানগরের অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম সদস্যসচিব সোয়েব আহমেদ, জেলা এনসিপি থেকে পদত্যাগ করা সাংগঠনিক সম্পাদক ইফফাত উদ্দিন, জুলাই যোদ্ধা আবু রায়হান, নাটোর জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র মিফতাহুল জান্নাত বুশরা।

জুলাই যোদ্ধা মিফতাহুল জান্নাত বলেন, ভারত পলাতক সন্ত্রাসীদের আশ্রয় দিয়েছে। তাই এই কর্মসূচি করা হয়েছে। কিন্তু শান্তিপূর্ন কর্মসূচীতে তারা লাঠি চার্জ করেছে। আমাকে লাঠি দিয়ে আঘাত করা হয়েছে। এর জবাব পুলিশকে দিতে হবে।

তিনি কর্মসূচিতে তিন দফা দাবি তুলে ধরেন। এগুলো হল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ভারতে পলাতক সব আসামিকে ফেরত পাঠাতে হবে। না ফেরালে বাংলাদেশ থেকে ভারতীয় হাইকমিশন প্রত্যাহার বা স্থগিতাদেশ দিতে হবে। পুলিশের হামলার জন্য জবাবদিহি নিশ্চিত করতে হবে।

উপপুলিশ কমিশনার গোলাম রাব্বানী শেখ বলেন, আন্দোলনকারিরা বেরিকেট ভেঙে সহকারি হাই কমিশনারের কার্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি হয়। এ নিয়ে তাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে তাদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি সাভাবিক করা হয়েছে। বেলা তিনটার দিকে আন্দোলনকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে যান।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST