1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে বিদেশী পিস্তলসহ অস্ত্র কারবারী গ্রেপ্তার - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ চলে গেলেন বিশিষ্ট সমাজ সেবক জাহিদ মাস্টার

রাজশাহীতে বিদেশী পিস্তলসহ অস্ত্র কারবারী গ্রেপ্তার

  • আপডেট করা হয়েছে সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ২৪৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাঘায় বিদেশী পিস্তলসহ এক অস্ত্র কারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

রোববার (২২ অক্টোবর) রাত ১০ টার দিকে বাঘা থানাধীন আলাইপুর নামক এলাকায় অপারেশন পরিচালনা করে ১টি বিদেশী পিস্তল, ১টি শুটারগান, ১টি ম্যাগজিনও ৩ রাউন্ড গুলি উদ্ধারসহ অস্ত্র ব্যবসায়ী আলামীনকে গ্রেপ্তার করে।

সে গোদাগাড়ী থানার ইয়াজপুর গ্রামের মৃত সোলেমানের ছেলে।

র‌্যাব-৫ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার বাঘা থানাধীন আলাইপুর মধ্যপাড়া গ্রামস্থ জনৈক মোঃ আলতাফ এর বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর এক ব্যক্তি অবৈধ মাদকসহ অবস্থান করছে।

এই সংবাদ পাওয়া মাত্রই আলাইপুর মধ্যপাড়া গ্রামস্থ জনৈক আলতাফ এর বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর পৌছা মাত্রই র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি কৌশলে দৌড়ে পালানোর চেষ্টা কালে র‌্যাবের টিম তাকে হাতে-নাতে আটক করে।

তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাহার নিকট অবৈধ অস্ত্র আছে। পরবর্তীতে দেহ তল্লাশী করে তার পরিহিত লুঙ্গীর সামনের কোচের ভিতরে কোমরের সহিত স্বচ্ছ কসটেপ দ্বারা পেঁচিয়ে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় অস্ত্র, ম্যাগজিন ও গুলি উদ্ধার করে।

তার বিরুদ্ধে বাঘা থানায় অন্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে র‌্যাব জানায়।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST