1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে বিএনপির মিছিল ও সমাবেশে এ সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে: মিনু - ডিবিসি জার্নাল২৪
শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে

রাজশাহীতে বিএনপির মিছিল ও সমাবেশে এ সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে: মিনু

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ২১৬ বার পড়া হয়েছে

­নিজস্ব প্রতিবেদকঃ

বিএনপির ১০ দফা দাবী বাস্তবায়ন এবং বিদ্যুতের দাম কমানোর দাবীতে রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যাতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু বলেন, এই সরকারের পায়ের তলায় আর মাটি নাই। বিদায় ঘন্টা বেজে গেছে। যে কোন সময় ক্ষমতাচ্যুত হবে।
বিএনপি কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারা দেশের ন্যায় রাজশাহীতে ভূবনমোহন পার্কে আজ সোমবার বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়

তিনি বলেন, এই সরকার বাংলাদেশের মানুষকে কারাগারে রেখেছে। গণতন্ত্র ধ্বংস করে নয়া বাকশাল কায়েম করেছে। উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করে সরকার আমেরিকা, লন্ডল, দুবাই ও কাতারে জায়গা ক্রয় করে বাড়ি ক্রয় করছে। সুইচ ব্যাংকে টাকা রেখে দেশে অর্থের তারুল্য কমিয়ে দিয়েছে। ঘন ঘন বিদ্যূতের মূল্য বৃদ্ধি ও লোড সেডিং করে শিল্প কারখানায় উদপাদন কমিয়ে দিয়েছে। দেশে নিত্যপন্যের লাগামহীন মুল্যে বৃদ্ধির কারনে খেটে মানুষসহ উচ্চ ও মধ্যবিত্ত মানুষগুলো পড়েছে মহাবিপদে। তিনি আরো বলেন, দেশে যথারিতি খাদ্য সংকট দেখা দিয়েছে। এভাবে চলতে থাকলে ১৯৭৪ সালের ন্যায় দুর্ভিক্ষ আসবে।

এ অবস্থা থেকে দেশ বাঁচাতে এবং জনগণের ভোট ও কথা বলা অধিকার ফিরিয়ে আনতে এই সরকারকে দ্রুত বিতারিত করা ছাড়া কোন উপায় নাই। বিএনপি জনগণের হয়ে সরকার পতনের আন্দোলন করছে। এ দেখে অনেক দল বিএনপি’র সাথে এখন এসছে। আগামীতে আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। সকল আন্দোলনে দেশবাসীসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান জানান তিনি।

রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনবার্সন বিষয়ক সহ-সম্পাদক এড. শফিকুল হক মিলন, রাজশাহী মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, , আসলাম সরকার, জয়নাল আবেদিন শিবলী, শফিকুল ইসলাম শাফিক ও বজলুল হক মন্টু।

উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু, মতিহার থানা বিএনপি’র সাবেক সভাপতি আনসার আলী, শাহ্ মখ্দুম থানা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ ও সাধারণ সম্পাদক আব্দুল মতিন, মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল বাবু, সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহানগর কৃষক দলের আহ্বায়ক সরফুজ্জামান শামীম।

এছাড়াও মহানগর শ্রমিক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম পাখি, মহানগর তাঁতী দলের আহ্বায়ক আরিফুল শেখ বনি, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক সকিনা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক সামসুন নাহার ও সাংগঠনিক সম্পাদক মোসলেমা বেলী এবং মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোর্ত্তজা ফামিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি ও সাংগঠনিক সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভসহ মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST