1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমান মাদক, গ্রেপ্তার-২ - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে মোটরে পানির লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমান মাদক, গ্রেপ্তার-২

  • আপডেট করা হয়েছে শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে অভিযান চালিয়ে একটি প্রাইভেট কার থেকে বিপুল পরিমাণ ইসকাফ সিরাপ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। এ ঘটনায় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকাল ৯টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের সারইল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর রাজশাহী কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-২৩-৬১৪১) তল্লাশি করা হয়। এ সময় গাড়িটির পেছনে বিশেষ কৌশলে তৈরি করা গোপন চেম্বার থেকে ২১৫ বোতল ইসকাফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সিরাপের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ছয় লাখ টাকা।

এ সময় মাদক বহনের অভিযোগে ঢাকার খিলগাঁও এলাকার তুহিন ফকির (২৬) এবং ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার মুকুন্দপুর এলাকার সিয়াম (২৫) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে রাজশাহীর গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দ করা প্রাইভেট কারটি থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST