1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে প্রকাশ্যে সাড়ে ১২ লাখ টাকাসহ মোটরসাইকেল ছিনতাই - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহীতে প্রকাশ্যে সাড়ে ১২ লাখ টাকাসহ মোটরসাইকেল ছিনতাই

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে দিনদুপুরে এক ব্যবসায়ীর মাথায় আঘাত করে সাড়ে ১২ লাখ টাকাসহ মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে নগরীর রাজপাড়া থানার বহরমপুর নিমতলা পেঁয়াজির মোড়ে এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ী মো. চাঁদ মিয়া (৪০) বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৩৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। তাঁর মাথা, কপাল ও নাকে গুরুতর জখম হয়েছে। তিনি নগরের বোয়ালিয়া থানার সপুরা মথুরডাঙ্গা শিল্পীপাড়া মহল্লার বাসিন্দা।

চাঁদ জানান, তিনি ব্যবসার সাড়ে ১২ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে ওই এলাকায় যাচ্ছিলেন। পথে কয়েকজন যুবক তাকে থামায়। এ সময় একজন তার মোটরসাইকেলের চাবি নিয়ে নেয় এবং পেছন থেকে বাঁশ দিয়ে আঘাত করে। এতে তিনি অচেতন হয়ে পড়েন। জ্ঞান ফিরে দেখেন টাকার বেগসহ মোটরসাইকেল নেই। ছিনতাই হওয়া মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর ‘রাজ মেট্রো-ল-১২-৬৪৩২’।

এদিকে, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্তের চেষ্টা বলছে বলে জানান রাজপাড়া থানার এসআই তাজ উদ্দিন।
তিনি বলেন, ‘মোটরসাইকেল ছিনতাইয়ের বিষয়টি নিশ্চিত। তবে টাকা ছিনতাই হয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। ভুক্তভোগীর সঙ্গে বিস্তারিত কথা বলার পর জানা যাবে। আহত চাঁদ মিয়ার শারীরিক অবস্থার উন্নতি হলে তার সঙ্গে কথা বলা হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST