1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে পদ্মা নদী থেকে স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহীতে পদ্মা নদী থেকে স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ৫৭০ বার পড়া হয়েছে

বাঘা প্রতিনিধি : রাজশাহীর বাঘায় তিনদিন আগে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিল অষ্টম শ্রেণিতে পড়ুয়া ছাত্র রাজিব হোসেন (১৫)। শুক্রবার (৮ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার কলিগ্রাম এলাকার পদ্মানদী থেকে রাজিবের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রাজিব উপজেলার চকছাতারী গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। সে উপজেলা সদরে ইসালামী একাডেমী উচ্চ বিদ্যালয় কারিগরি ও কৃষি কলেজে লেখাপড়া করতো।

পুলিশ জানায়, স্থানীয়রা নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এর আগে নিখোঁজের ঘটনায় রাজিবের বোন চায়না খাতুন বাদি হয়ে বাঘা থানায় একটি সাধারণ ডাইরি করেন।

চায়না খাতুন জানান, বুধবার (৬ জুলাই) দুপুরের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয় রাজিব হোসেন। সন্ধায় বাড়িতে ফিরে না আসায় বিভিন্নস্থানে খোঁজাখঁজি করে পাওয়া যায়নি। পরে থানায় ডাইরি করেন।

চায়না খাতুন বলেন,কাজের সুবাদে ঢাকায় থাকেন তার মা-বাবা। রাজিব নিজের বাড়িতে নানরি সাথে থাকতো। তার পিড়াপিড়িতে নিখোঁজের কয়েকদিন আগে রেডমি ১০ মোবাইল ফোন কিনে দেওয়া হয়েছিল। তার ধারনা ফোনের জন্য রাজিবকে হত্যা করা হয়েছে।

নানি সুরজান বেগম বলেন, ফোন কেনার পর থেকে রাজিব তার বন্ধুদের সাথে এখানে সেখানে ঘুরে বেড়াতো। বুধবার দুপুরের খাবার খেয়ে বাড়ি থেকে বের হওয়ার পর ফিরে এলো লাশ হয়ে।

বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, মরদেহ উদ্ধারের পর গলায় রশি ও মুখের মধ্যে রশি ঢোকানো অবস্থায় পাওয়া গেছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ রামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরো বলেন, কি কারণে একজন স্কুল ছাত্রকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST