1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে নামাজ আদায়ের কথা বলে তিন নারী বাড়িতে ঢুকে চুরি! - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২

রাজশাহীতে নামাজ আদায়ের কথা বলে তিন নারী বাড়িতে ঢুকে চুরি!

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ২২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

রাজশাহী নামাজ আদায়ের কথা বলে তিন নারী এক বাড়িতে ঢুকে লোকজনকে অজ্ঞান করে মূ্ল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। গতকাল সোমবার দুপুরে নগরীর শিরোইল কলোনি ১ নম্বর গলি স্কুলের দক্ষিনে এ ঘটনা ঘটে।

পরে সিসিটিভি ফুটেজে ওই তিন নারীকে একটি রিকশাতে করে পালিয়ে যেতে দেখা যায়। তাদের একজনের কোলে একটি শিশু সন্তানও ছিলো।

এ ঘটনায় প্রতারণার শিকার ওই পরিবারের পক্ষে নগরীর চন্দ্রিমা থানায় জিডি করা হয়েছে। গৃহবধু আনসুরা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ বলছে, সিটি সিসিটিভি ফুটেজ দেখে জোড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গৃহবধূ আনসূরা জানান, জোহরের নামাজ আদায় করার কথা বলে গতকাল সোমবার দুপুরে তার বাড়িতে এক শিশুকে সঙ্গে নিয়ে তিন মহিলা প্রবেশ করে। এরপর আনসুরাকে চেতনানাশক দিয়ে অজ্ঞান করে স্বর্নের গহনাসহ বাড়ির মূল্যবান জিনিসপত্র নিয়ে চলে যায় তিন মহিলা।

পরে জ্ঞান ফিরে তিনি বিষয়টি টের পান। এরপর তিনি বিষয়টি নগরীচন্দ্রমা থানায় জানান।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST