1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে ছিনতাইকারীর কবলে তরুণী, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহীতে ছিনতাইকারীর কবলে তরুণী, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি

  • আপডেট করা হয়েছে শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ছিনতাইকারীর কবলে পড়ে গুরুতর আহত হয়েছেন প্রিতম বেগম (২৫)। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (২২ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে মহানগরীর বোয়ালিয়া থানার ভদ্রা মোড় ভাংড়ি পট্রি এলাকায়। আহত প্রিতম বেগমের স্বামী হলেন মোঃ পলাশ হোসেন, তিনি ভদ্রা এলাকার বাসিন্দা।

ভিকটিমের ভাষ্যমতে জানা যায়, সেদিন রাতে তিনি রিকশায় বাড়ি ফিরছিলেন। এ সময় দুইজন ছিনতাইকারী মোটরসাইকেলে এসে রিকশার পথরোধ করে তার কাছ থেকে জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ছিনতাইকারীদের ধাক্কায় তিনি রিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করে দেন। বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ ঘটনায় এখনও মামলা দায়ের করা হয়নি। তবে পুলিশ বলছে, ভিকটিমের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST