1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে চাঁদাবাজির সময় জনতার হাতে আটক পুলিশ সদস্য - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহীতে চাঁদাবাজির সময় জনতার হাতে আটক পুলিশ সদস্য

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ৬০৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে চাঁদাবাজির সময় জনতার হাতে আটক পুলিশ সদস্য।

নগরীর হেতেম খাঁ এলাকায় চাঁদাবাজির সময় পুলিশের এক কনস্টেবলকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। এ সময় ক্ষুব্ধ জনতার কাছ থেকে পুলিশের ওই সদস্যকে উদ্ধার করে থানায় সোপর্দ করেন ওয়ার্ড কাউন্সিলর।
সোমবার সন্ধ্যার এই ঘটনায় আটককৃত ওই পুলিশ সদস্যের নাম মিজানুর রহমান। তিনি রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বায়া ফাড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত।
পুলিশের একটি সূত্র এবং রাসিকের ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ রবিউল ইসলাম তজু অভিযুক্ত মিজানুর রহমানের পরিচয় নিশ্চিত করেছে।
স্থানীয়দের দেয়া তথ্য মতে, হেতেম খাঁ সবজিপাড়ায় অবস্থিত একটি ছাত্রাবাসের এক ছাত্রকে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে দেয়ার ভয় দেখিয়ে রবিবার টাকা দাবি করেন কনস্টেবল মিজানুর রহমান। এ সময় তিনি ওই ছাত্রের কাছ থেকে ৬০০০ টাকা আদায় করেন এবং আরো ১০ হাজার টাকা দাবি করেন।
১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তজু জানান, সোমবার সন্ধ্যার পর এতেমখা সবজিপাড়ায় অবস্থিত তার কার্যালয়ের সামনে কনস্টেবল মিজানুর রহমান চাঁদাবাজ করতে আসলে এলাকাবাসী কনস্টেবল তাকে হাতেনাতে আটক করে। এ সময় কাউন্সিলর নিজে ক্ষুব্ধ এলাকাবাসীকে কাছ থেকে সিভিল পোশাকে থাকা কনস্টেবল মিজানুর রহমানকে উদ্ধার করে বোয়ালিয়া থানা পুলিশের হাতে সোপর্দ করে।
প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযুক্ত কনস্টেবল মিজানুর রহমান বোয়ালিয়া থানা পুলিশের হেফাজতে রয়েছেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST