1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে চলন্ত গাড়িতে ইট ও পেট্রোল বোমা নিক্ষেপে চালকসহ আহত ৩ - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ চলে গেলেন বিশিষ্ট সমাজ সেবক জাহিদ মাস্টার

রাজশাহীতে চলন্ত গাড়িতে ইট ও পেট্রোল বোমা নিক্ষেপে চালকসহ আহত ৩

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ২২০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক, বাঘা : বাঘায় চলন্ত একটি পিকআপ (রাজ মেট্রো-ন ১১-০০৬৫)এ র্দুবৃত্তের ছুঁড়ে মারা ইট ও প্রেট্রোল বোমার আঘাতে পিকআপ এর সামনের অংশ ক্ষতিগ্রস্ত ও চালক-হেলাপারসহ ৩ জন আহত হয়েছে।

তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত চালক মুন্না হোসেন (২২) বাগাতিপাড়া উপজেলার জামনগর গ্রামের মাহাতাব হোসেনের ও মানিক হোসেন (১৭) একই গ্রামের হাবিল উদ্দীনের, সৈকত হোসেন (২১) বাঘা উপজেলার খোর্দ্দ বাউসা গ্রামের শহিদুলের ছেলে। অবরোধের দ্বিতীয় দিন বুধবার (১ নভেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার বাঘা-আড়ানী সড়কের বাজুবাঘা-আহমদপুর পুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটেছে।

পিকআপ চালক ও হেলপার জানান, পাবনায় পণ্য নামিয়ে দিয়ে বাগাতিপাড়া উপজেলার নিজ গ্রাম জামনগর ফিরছিলেন। রাত সাড়ে ৯ টায় ঘটনাস্থল এলাকায় মুখে কাপড় বাঁধা ৫/৬ জনের একটি দল প্রথমে ইট নিক্ষেপ করে। পিকআপ থামিয়ে দিলে পেট্রোল বোমা ছুঁড়ে মেরে পালিয়ে যায়। এতে তারা আহত হন এবং পিকআপের সামনের অংশ পুড়ে ক্ষতি হয়।

বাঘা থানার ওসি (তদন্ত) সবুজ রানা বলেন, দোষীদের সনাক্ত করে আইনের আওতায় নেওয়া হবে। জিঞ্জাসাবাদের জন্য একজনকে থানায় নেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST