1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে কোটি টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহীতে কোটি টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • আপডেট করা হয়েছে সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় র‍্যাব-৫ এর বিশেষ অভিযানে এক কোটি টাকা মূল্যের ১ কেজি হেরোইনসহ মাদক কারবারি মো. সিয়ামকে (১৯) আটক করা হয়েছে। গতকাল রবিবার (২৩ নভেম্বর) রাতে মাদারপুর ডিমভাঙ্গা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় অপরাধ দমন এবং মাদক নির্মূলে র‍্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি, র‍্যাব-৫ এর একটি দল মাদকবিরোধী এই বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে ১ কেজি হেরোইন, একটি মোবাইল ফোন ও একটি সিমকার্ড উদ্ধার করা হয়। এ সময় গোদাগাড়ী থানার মাদারপুর এলাকার মো. হাবিবুর রহমানের ছেলে মাদক ব্যবসায়ী মো. সিয়ামকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, সীমান্তবর্তী এলাকা থেকে সংঘবদ্ধ একটি মাদক চক্র দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ হেরোইন দেশে পাচার করছে। চক্রটি বিভিন্ন পেশার ছদ্মবেশে অত্যন্ত সুকৌশলে মাদক পরিবহন ও সরবরাহ করে থাকে।

গোয়েন্দা নজরদারির অংশ হিসেবে র‍্যাব-৫ দীর্ঘদিন ধরে চক্রটির গতিবিধি পর্যবেক্ষণ করছিল।
গ্রেপ্তার সিয়াম প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী প্রত্যন্ত চর এলাকা থেকে হেরোইনের চালান সংগ্রহ করে নিজবাড়িতে মজুদ রাখত এবং দেশের বিভিন্ন স্থানে তা সরবরাহ করত। গতকালও তিনি পদ্মার চর থেকে মাদক সংগ্রহ করে বাড়ির চালের ভেতরে লুকিয়ে রাখেন। পরে র‍্যাব সদস্যরা উপস্থিত সাক্ষীদের সামনে পলিথিনে মোড়ানো অবস্থায় হেরোইনটি উদ্ধার করেন।

র‍্যাব আরো জানায়, সিয়াম বহুদিন ধরে মাদক চক্রের সঙ্গে জড়িত এবং পূর্বেও তাকে আটক করার চেষ্টা করা হলেও সে বিভিন্ন সময়ে আত্মগোপনে চলে যেত। তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST