1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে কোচিং বাণিজ্য বন্ধে উপ-কমিটি গঠন- সভাপতি জায়েদুর রহমান, সদস্য সচিব মামুন - ডিবিসি জার্নাল২৪
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ ছাত্রদল নেতার মৎস্য খামারে বিষ ঢেলে পাঁচ লক্ষাধিক টাকার মাছ নিধন কার্যকারিতা হারাচ্ছে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া ১৬টি অধ্যাদেশ রাজশাহীতে এক মাসেও কাটেনি জ্বালানি সংকট দীর্ঘ লাইনে চরম ভোগান্তি রাজশাহীতে পেট্রোল পাম্পকে ২ লাখ টাকা জরিমানা তেল বিক্রিতে অনিয়ম

রাজশাহীতে কোচিং বাণিজ্য বন্ধে উপ-কমিটি গঠন- সভাপতি জায়েদুর রহমান, সদস্য সচিব মামুন

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধে নীতিমালা-২০১২ বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহীতে ১০ সদস্যের একটি উপ-কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসক আফিয়া আখতার স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে প্রাইভেট কোচিং সেন্টার পরিচালনা সংক্রান্ত এ উপ-কমিটির অনুমোদন দেওয়া হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বাণিজ্য শিক্ষাব্যবস্থায় বৈষম্য সৃষ্টি করছে এবং শ্রেণিকক্ষভিত্তিক পাঠদানের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এ অবস্থায় নীতিমালা-২০১২ কার্যকরভাবে বাস্তবায়ন, কোচিং সেন্টার মনিটরিং এবং অনিয়ম প্রতিরোধে এই কমিটি কাজ করবে। পদাধিকার বলে জেলা শিক্ষা অফিসার মো. জায়েদুর রহমানকে সভাপতি এবং ক্যাব রাজশাহীর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুনকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়েছে।

অন্যান্য সদস্যরা পদাধিকার বলে রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ, রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ, রাজশাহী কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের প্রধান শিক্ষক, সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হেলেনাবাদ-এর প্রধান শিক্ষক, সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

এ বিষয়ে উপ-কমিটির সদস্য সচিব গোলাম মোস্তফা মামুন বলেন,রাজশাহী দীর্ঘদিন ধরেই শিক্ষা নগরী হিসেবে পরিচিত। এখানে শিক্ষার মান, নৈতিকতা ও শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত জরুরি। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বাণিজ্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা চাই, শিক্ষার্থীরা বিদ্যালয়েই পূর্ণাঙ্গ ও মানসম্মত শিক্ষা পাক, অতিরিক্ত কোচিংয়ের ওপর নির্ভরশীল না হোক।

তিনি আরও বলেন,এই কমিটি নিয়মিত তদারকি করবে, অভিযোগ গ্রহণ ও যাচাই-বাছাই করবে এবং প্রয়োজন হলে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণে সুপারিশ করবে। অভিভাবক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতায় রাজশাহীতে কোচিং বাণিজ্য বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST