1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে কিশোরীকে অপহরণের দায়ে অভিযুক্ত যুবকসহ বাবা-মাকে গ্রেপ্তার করেছে র‍্যাব - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহীতে কিশোরীকে অপহরণের দায়ে অভিযুক্ত যুবকসহ বাবা-মাকে গ্রেপ্তার করেছে র‍্যাব

  • আপডেট করা হয়েছে শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ৫৬৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে ১৭ বছরের এক কিশোরীকে অপহরণের দায়ে অভিযুক্ত যুবক সহ তার বাবা-মাকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫।
গত ২৭ জুন অপহরণের পর ১৩ জুলাই মতিহার থানায় মামলা করেন কিশোরীর বাবা। তবে থানাপুলিশ তার মেয়েকে উদ্ধার করতে না পারলে ভুক্তভোগী বাবা গত ৪ আগস্ট র‌্যাবের দারস্থ হলে দুই দিনের মধ্যে অপহৃত কিশোরী সহ অভিযুক্তদের গ্রেপ্তার করে র‌্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন, বিশাল আলী (১৯), তার পিতা মো: মাসুদ রানা (৪৫) এবং মা মোছা: মারুফা বেগম (৪০)। তারা রাজশাহী নগরীর উপকণ্ঠ বেলপুকুর থানাধীন সুলভনগর গ্রামের বাসিন্দা।

ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর মতিয়ার থানাধীন মো. কাইছার রহমানের (৪৫) মেয়ে মোছা: নুরে জান্নাত খাতিজা (১৭) স্কুলে যাবার সময় অভিযুক্ত বিশাল আলী (১৯) বিভিন্ন সময় তাকে উত্যক্ত ও বিয়ের প্রলোভন দেখানো সহ নানা ধরনের কু প্রস্তাব দিত। গত ২৭ জুন সোমবার বেলা ১০ টায় মেয়েটি স্কুলের উদ্দেশ্য বের হয়ে বাড়ি ফিরে না আসলে তার বাবা ১৩ জুলাই রাজশাহী মহানগরীর মতিহার থানায় অপহরণ মামলা দায়ের করেন (মামলা নাম্বার-০৬/১৪০)।

মামলার পর উক্ত মামলার অসামীরা সপরিবারে গা ঢাকা দেয়। বিভিন্ন মহল থেকে মামলার বাদীকে ভয়ভিতি দেখিয়ে মামলা তুলে নেওয়ার হুমকি প্রদান করার অভিযোগ পাওয়া যায়। মামরার পরেও আমাসীরা অধরাই থেকে যায়।

পরবর্তিতে ৪ আগস্ট মেয়েটির বাবা র‌্যাব-৫ এ অভিযোগ নিয়ে আসলে র‍্যাব-৫ উক্ত মামলার ছায়া তদন্ত শুরু করে। শনিবার ৬ আগস্ট ভোর ৬ টায় সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন মালশাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত মোছা: নূরে জান্নাত খাদিজা উদ্ধার করেন এবং অভিযুক্ত অপহরণকারী আসামী বিশাল আলী (১৯), তার পিতা মো: মাসুদ রানা (৪৫) এবং মা মোছা: মারুফা বেগম (৪০) কে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা রাজশাহীর উপকণ্ঠ বেলপুকুর থানাধীন সুলভনগর গ্রামের বাসিন্দা।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST