1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে এসএ টিভির ক্যামেরাপার্সন করোনায় আক্রান্ত - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে মোটরে পানির লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহীতে এসএ টিভির ক্যামেরাপার্সন করোনায় আক্রান্ত

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ৯ জুন, ২০২০
  • ৮৮৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:  এসএ টেলিভিশনের রাজশাহী ব্যুরোর ক্যামেরাপার্সন আবু সাঈদ (৩৫) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (০৮ জুন) রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।
মঙ্গলবার সকালে আবু সাঈদ নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, বর্তমানে তিনি রাজশাহী মহানগরীর কাটাখালি থানার কিসমত কুখণ্ডি এলাকায় নিজের বাড়িতেই আইসোলেশনে আছেন। কয়েকদিন ধরে তার জ্বর ছিল। কিন্তু এখন জ্বর নেই। তবে শারীরিক এবং মানসিকভাবে তিনি দুর্বল। আবু সাঈদ নিজের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

এসএ টিভির রাজশাহী ব্যুরো ইনচার্জ জিয়াউল গনি সেলিম জানান, গত কয়েকদিন ধরে আবু সাঈদ অসুস্থতায় ভুগছিলেন। তাই সোমবার সকালে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে তার নমুনা সংগ্রহ করে বাসায় পাঠিয়ে দেয়া হয়। এরপর তার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আবু সাঈদ বর্তমানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় আছেন।

সেলিম আরও জানান, সম্প্রতি পেশাগত কাজের জন্য তিনি এবং আবু সাঈদ চাঁপাইনবাবগঞ্জে গিয়েছিলেন। এর বাইরে তারা রাজশাহী ছেড়ে কোথাও যাননি। বর্তমান পরিস্থিতিতে সতর্কতার সাথেই তারা কাজ করার চেষ্টা করেছেন। তারপরেও আবু সাঈদ করোনায় আক্রান্ত হয়েছেন।

রাজশাহীর মিডিয়া অঙ্গনে আবু সাঈদ প্রথম করোনায় আক্রান্ত হলেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST